• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আন্তর্জাতিক যুব দিবসে শৈলকুপায় জামায়াতের যুব র‍্যালি মহেশপুরে যুব জামায়াতের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে নাঙ্গলকোটে পাঁচদিন পর পরিত্যক্ত বাগান থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, জব্দ সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাওয়ের ডাক সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই মোবাইলসহ আটক ৩ স্বরূপনগরে সরকারি রাস্তা দখলমুক্তের দাবিতে মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা আদালতে ভাঙচুর ও বিচারকের ওপর হামলার প্রতিবাদ, ঘটনাস্থল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল শিবগঞ্জে এসএসসিতে এক বিষয়ে ফেল, বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপন দিতে কল করুন : মোবাইল : ০১৯২১-৭৭৪৯১১।

অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাওয়ের ডাক

Reporter Name / ৫৭ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ

চলমান তীব্র বিদ্যুৎ সংকট ও অনিয়মিত লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় (ডিসি অফিস) ঘেরাও ও স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় এ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা। কর্মসূচিতে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেবেন। এই সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাহিম, পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মাসুম বিল্লাহ ও রিপন আলী প্রমুখ। শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জে অঘোষিত ও অতিরিক্ত লোডশেডিং চলছে। এতে স্বাভাবিক পড়াশোনা, ব্যবহারিক ক্লাস ও দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে বর্তমানে পলিটেকনিক ইনস্টিটিউটে পর্ব সমাপনী পরীক্ষা চলায় বিদ্যুৎ সংকট শিক্ষার্থীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার্থীরা জানান, দিন ও রাতে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে পরীক্ষার প্রস্তুতি নিতে সমস্যায় পড়তে হচ্ছে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, হাসপাতাল ও চিকিৎসাসেবা এবং সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রমও ব্যাহত হচ্ছে। তাদের দাবি, শহর ও গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে বৈষম্যও রয়েছে। এ পরিস্থিতিতে শিক্ষার্থীরা আট দফা দাবি জানিয়েছেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—বারঘরিয়া সংলগ্ন পলিটেকনিক ও আশপাশের এলাকায় অযৌক্তিক লোডশেডিং বন্ধ, পরীক্ষা চলাকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত, লোডশেডিংয়ের সঠিক ও প্রকাশ্য সময়সূচি প্রকাশ এবং সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। এ ছাড়া বারঘরিয়া পলিটেকনিক সংলগ্ন এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ, পলিটেকনিক ইনস্টিটিউটের বিদ্যুৎ সংযোগ পিডিবি বা নেসকোর আওতাভুক্ত করা, বারঘরিয়া পলিটেকনিক সংলগ্ন ৪ নম্বর ফিডারে প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ সক্ষমতা বাড়ানো এবং শিক্ষার্থী ও সাধারণ মানুষের ভোগান্তি নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। শিক্ষার্থীরা বলেন, চলমান পর্ব সমাপনী পরীক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে গ্রহণ করে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে হবে। দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে তারা পরবর্তী কর্মসূচি দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত নিতে পারেন বলে জানান। কর্মসূচিতে চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সব সাধারণ শিক্ষার্থীকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/