• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আন্তর্জাতিক যুব দিবসে শৈলকুপায় জামায়াতের যুব র‍্যালি মহেশপুরে যুব জামায়াতের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে নাঙ্গলকোটে পাঁচদিন পর পরিত্যক্ত বাগান থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, জব্দ সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাওয়ের ডাক সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই মোবাইলসহ আটক ৩ স্বরূপনগরে সরকারি রাস্তা দখলমুক্তের দাবিতে মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা আদালতে ভাঙচুর ও বিচারকের ওপর হামলার প্রতিবাদ, ঘটনাস্থল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল শিবগঞ্জে এসএসসিতে এক বিষয়ে ফেল, বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপন দিতে কল করুন : মোবাইল : ০১৯২১-৭৭৪৯১১।

নাঙ্গলকোটে পাঁচদিন পর পরিত্যক্ত বাগান থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

Reporter Name / ৮২ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার নাঙ্গলকোটে অটোরিকশাসহ নিখোঁজের পাঁচ দিন পর মোহাম্মদ মেহেদী হাসান (২৫) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে নাঙ্গলকোট থানা পুলিশ। বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের আটিয়াবাড়ী উত্তরপাড়ার ইউসুফের একটি পরিত্যক্ত বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মেহেদী হাসান উপজেলার হেসাখাল ইউনিয়নের পাটোয়ার গ্রামের ইব্রাহিমের ছেলে। তিনি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

স্বজনদের ভাষ্য, গত পাঁচদিন আগে হেসাখাল ইউনিয়নের ওমরগঞ্জ বাজার থেকে অটোরিকশা নিয়ে বের হন মেহেদী। এরপর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করার পর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি।

বুধবার দুপুরে আটিয়াবাড়ী উত্তরপাড়ার একটি পরিত্যক্ত বাগানে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে নাঙ্গলকোট থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ঘটনাস্থলে আসা স্বজনরা মরদেহটি মেহেদী হাসানের বলে শনাক্ত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মরদেহটির গলায় একটি বেল্ট বাঁধা অবস্থায় দেখা যায়। শরীরের একাংশ পোড়া অবস্থায়ও ছিল বলে স্থানীয়রা জানান। পাঁচদিন ধরে নিখোঁজ থাকার পর এভাবে মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

খবর পেয়ে নাঙ্গলকোট থানা-পুলিশের পাশাপাশি উপজেলা প্রশাসনের কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত

  • জা

না

  • যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/