• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
তিন কি:মি: খাল ভরাট চাঁচড়া ইউপির ১০ গ্রামের ফসল ডুবির দুশ্চিন্তায় কৃষক  শৈলকুপায় আত্মহত্যা প্রতিরোধে গবেষণাভিত্তিক নীতি প্রণয়নে ফোকাস গ্রুপ আলোচনা অনুষ্ঠিত শৈলকুপায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ভারতের পুশ ইন চেষ্টা রুখে দিল বিজিবি: শূন্যরেখায় মানবেতর জীবন কাটাচ্ছেন ৬০ জন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘লাল টেলিফোনের’ তার চুরি: সচিবালয়ের কর্মী ও ভাঙারি ব্যবসায়ীর ৫ দিনের রিমান্ড দৌলতদিয়ায় আবারও ফেরিঘাটে বাস নদীতে, ভাগ্যক্রমে বাঁচলেন ৩৭ যাত্রী শৈলকূপায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত শৈলকুপায় অসহায় ক্যান্সার রোগীর পাশে ব্রাদারস ফাউন্ডেশন শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপন দিতে কল করুন : মোবাইল : ০১৯২১-৭৭৪৯১১।

শৈলকূপায় জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাসুদের বিভিন্ন শ্রেণী–পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ২২০ Time View
Update : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

শৈলকূপায় জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাসুদের বিভিন্ন শ্রেণী–পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাসউদের উপস্থিতিতে বিভিন্ন শ্রেণী–পেশার মানুষের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৮ ডিসেম্বর সকালে শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান। অনুষ্ঠানে উপজেলার জনপ্রতিনিধি, সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, ইমাম, ব্যবসায়ী, কৃষক প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী–পেশার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাসউদ উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্য, মাদক, বাল্যবিবাহ, সারসংকট, পরিবহন, বিদ্যুৎ, পানি ও স্যানিটেশনসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিত সুধীজনদের বক্তব্য শোনেন। এ সময় তিনি সরকারি সেবা প্রাপ্তিতে যেন কেউ হয়রানির শিকার না হন সেদিকে গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও জনবান্ধব হয়ে কাজ করার নির্দেশনা দেন।
জেলা প্রশাসক বলেন, জনগণের সমস্যার কথা সরাসরি শোনার জন্যই এ ধরনের মতবিনিময় সভার আয়োজন করা হচ্ছে। জনগণের সহযোগিতা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে শৈলকূপার সার্বিক উন্নয়ন আরও বেগবান হবে।
সভা শেষে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের সভা নিয়মিত আয়োজনের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/