• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আন্তর্জাতিক যুব দিবসে শৈলকুপায় জামায়াতের যুব র‍্যালি মহেশপুরে যুব জামায়াতের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে নাঙ্গলকোটে পাঁচদিন পর পরিত্যক্ত বাগান থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, জব্দ সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাওয়ের ডাক সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই মোবাইলসহ আটক ৩ স্বরূপনগরে সরকারি রাস্তা দখলমুক্তের দাবিতে মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা আদালতে ভাঙচুর ও বিচারকের ওপর হামলার প্রতিবাদ, ঘটনাস্থল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল শিবগঞ্জে এসএসসিতে এক বিষয়ে ফেল, বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপন দিতে কল করুন : মোবাইল : ০১৯২১-৭৭৪৯১১।

শৈলকুপায় জামায়াতের প্রার্থী অধ্যাপক এ এস এম মতিউর রহমানের মনোনয়ন ফরম জমা

স্টাফ রিপোর্টার / ৭০৫ Time View
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

শৈলকুপায় জামায়াতের প্রার্থী অধ্যাপক এ এস এম মতিউর রহমানের মনোনয়ন ফরম জমা

স্টাফ রিপোর্টার◊: ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক এ এস এম মতিউর রহমান আনুষ্ঠানিকভাবে তার মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

সোমবার ২৯ ডিসেম্বর দুপুরে শৈলকুপা সহকারী রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমানের নিকট তিনি মনোনয়ন ফরম জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ আছাদুজ্জামান। প্রস্তাবকারী, সমর্থনকারী ও নির্বাচনী এজেন্ট উপস্থিত ছিলেন।।

এ ছাড়াও তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ, দলীয় কর্মী-সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মনোনয়ন ফরম জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধ্যাপক এ এস এম মতিউর রহমান বলেন,

“শৈলকুপার মানুষ দীর্ঘদিন ধরে ন্যায়বিচার, সুশাসন ও টেকসই উন্নয়ন থেকে বঞ্চিত। জনগণের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসন ও ইসলামী মূল্যবোধের আলোকে একটি কল্যাণরাষ্ট্র গড়ার লক্ষ্যে আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি।”

তিনি আরও বলেন, শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান খাতে বাস্তবভিত্তিক উন্নয়ন নিশ্চিত করাই তার প্রধান অঙ্গীকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/