• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
তিন কি:মি: খাল ভরাট চাঁচড়া ইউপির ১০ গ্রামের ফসল ডুবির দুশ্চিন্তায় কৃষক  শৈলকুপায় আত্মহত্যা প্রতিরোধে গবেষণাভিত্তিক নীতি প্রণয়নে ফোকাস গ্রুপ আলোচনা অনুষ্ঠিত শৈলকুপায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ভারতের পুশ ইন চেষ্টা রুখে দিল বিজিবি: শূন্যরেখায় মানবেতর জীবন কাটাচ্ছেন ৬০ জন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘লাল টেলিফোনের’ তার চুরি: সচিবালয়ের কর্মী ও ভাঙারি ব্যবসায়ীর ৫ দিনের রিমান্ড দৌলতদিয়ায় আবারও ফেরিঘাটে বাস নদীতে, ভাগ্যক্রমে বাঁচলেন ৩৭ যাত্রী শৈলকূপায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত শৈলকুপায় অসহায় ক্যান্সার রোগীর পাশে ব্রাদারস ফাউন্ডেশন শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপন দিতে কল করুন : মোবাইল : ০১৯২১-৭৭৪৯১১।

শৈলকুপা দোকান মালিক সমিতির আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ২২৬ Time View
Update : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

শৈলকুপা দোকান মালিক সমিতির আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের শৈলকুপায় দোকান মালিক সমিতির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২ শৈলকুপাজানুয়ারি রাত ৮ টার সময় উপজেলা মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক মোঃ নিকবর আলী।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দোকান মালিক সমিতির প্রধান উপদেষ্টা মোঃ মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও দোকান মালিক সমিতির অর্গানাইজার হুমায়ুন কবির মোল্লা।

এছাড়াও সভায় উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন আবু তালেব মিয়া, খলিলুর রহমান, মিজানুর রহমান বাবলু, মাসুদুর রহমান ও সেলিম রেজা ঠান্ডা। সভায় বাজারের সার্বিক উন্নয়ন, শৃঙ্খলা রক্ষা, ব্যবসায়ীদের অধিকার সংরক্ষণ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

পরিচিতি সভায় সর্বসম্মতিক্রমে ১৩ সদস্য বিশিষ্ট কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নাম ঘোষণা করা হয়। এতে মোহাম্মদ নিকবর আলী সভাপতি, মোহাম্মদ বাদশা আলম ও মোহাম্মদ আনোয়ার হোসেন সহ-সভাপতি এবং মুন্সি রবিউল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

এছাড়া মোঃ সোহাগ হোসেন ও বিপ্লব কুমার যুগ্ম সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ মুক্তার হোসেন কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব লাভ করেন।

কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মোহাম্মদ বাকি বিল্লাহ, মোহাম্মদ আব্দুল জাব্বার, মোহাম্মদ ইমরুল হাসান, মোহাম্মদ আমিরুল ইসলাম, বিএম কবির হোসেন ও ষষ্ঠী কর্মকর।

সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন কমিটির নেতৃত্বে শৈলকুপা বাজারে শৃঙ্খলা ফিরবে এবং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/