• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
তিন কি:মি: খাল ভরাট চাঁচড়া ইউপির ১০ গ্রামের ফসল ডুবির দুশ্চিন্তায় কৃষক  শৈলকুপায় আত্মহত্যা প্রতিরোধে গবেষণাভিত্তিক নীতি প্রণয়নে ফোকাস গ্রুপ আলোচনা অনুষ্ঠিত শৈলকুপায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ভারতের পুশ ইন চেষ্টা রুখে দিল বিজিবি: শূন্যরেখায় মানবেতর জীবন কাটাচ্ছেন ৬০ জন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘লাল টেলিফোনের’ তার চুরি: সচিবালয়ের কর্মী ও ভাঙারি ব্যবসায়ীর ৫ দিনের রিমান্ড দৌলতদিয়ায় আবারও ফেরিঘাটে বাস নদীতে, ভাগ্যক্রমে বাঁচলেন ৩৭ যাত্রী শৈলকূপায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত শৈলকুপায় অসহায় ক্যান্সার রোগীর পাশে ব্রাদারস ফাউন্ডেশন শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপন দিতে কল করুন : মোবাইল : ০১৯২১-৭৭৪৯১১।

শৈলকুপায় কুমার নদে ট্রাক পড়ে ড্রাইভার ও হেলপারের মর্মান্তিক মৃত্যু

স্টাফ রিপোর্টার / ১২২ Time View
Update : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

শৈলকুপায় কুমার নদে ট্রাক পড়ে ড্রাইভার ও হেলপারের মর্মান্তিক মৃত্যু

স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের শৈলকুপায় কুমার নদের বরদা পুরাতন ব্রিজের রেলিং ভেঙে একটি খাদ্যবোঝাই ট্রাক নদীতে পড়ে ড্রাইভার ও হেলপার নিহত হয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে শনিবার ৩ জানুয়ারি দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে।

নিহত ড্রাইভারের নাম মোঃ সোহেল শেখ (২৬)। তিনি পাবনা জেলার সদর থানার গজনমতি গ্রামের বাসিন্দা এবং পিতামৃত কামাল শেখের ছেলে। তার দুইটি কন্যাসন্তান রয়েছে—বড় মেয়ে ছোয়ানা (৩) ও ছোট মেয়ে তোহানা (১)। দুর্ঘটনায় নিহত হেলপার ছিলেন তার চাচাতো ভাই মোবারক শেখ, পিতা জাফর শেখ।

চাচাতো ভাই হৃদয় শেখ জানান, যশোর থেকে খাদ্যবোঝাই ট্রাকটি নিয়ে ড্রাইভার সোহেল শেখ পাবনার উদ্দেশ্যে রওনা হন। গভীর রাতে বরদা পুরাতন ব্রিজে পৌঁছালে সম্ভবত ঘুমন্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ব্রিজের রেলিং ভেঙে কুমার নদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ড্রাইভার ও হেলপার দুজনের মৃত্যু হয়।

দুর্ঘটনাকবলিত ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর পাবনা-ট ১১০৮-৫৯। ট্রাকটির মালিক মোহাম্মদ মিজানুর রহমান, ঠিকানা—গ্রাম হাজির হাট, সদর, পাবনা।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। দুর্ঘটনার খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতদের পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

শৈলকুপা থানার অফিসার্স ইনচার্জ হুমায়ুন কবির মোল্লা জানান এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/