• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
তিন কি:মি: খাল ভরাট চাঁচড়া ইউপির ১০ গ্রামের ফসল ডুবির দুশ্চিন্তায় কৃষক  শৈলকুপায় আত্মহত্যা প্রতিরোধে গবেষণাভিত্তিক নীতি প্রণয়নে ফোকাস গ্রুপ আলোচনা অনুষ্ঠিত শৈলকুপায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ভারতের পুশ ইন চেষ্টা রুখে দিল বিজিবি: শূন্যরেখায় মানবেতর জীবন কাটাচ্ছেন ৬০ জন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘লাল টেলিফোনের’ তার চুরি: সচিবালয়ের কর্মী ও ভাঙারি ব্যবসায়ীর ৫ দিনের রিমান্ড দৌলতদিয়ায় আবারও ফেরিঘাটে বাস নদীতে, ভাগ্যক্রমে বাঁচলেন ৩৭ যাত্রী শৈলকূপায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত শৈলকুপায় অসহায় ক্যান্সার রোগীর পাশে ব্রাদারস ফাউন্ডেশন শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপন দিতে কল করুন : মোবাইল : ০১৯২১-৭৭৪৯১১।

ঝিনাইদহ ফারুকীয়া স্মার্ট মাদ্রাসার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ১০৩ Time View
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

ঝিনাইদহ ফারুকীয়া স্মার্ট মাদ্রাসার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্ট:
ঝিনাইদহের শৈলকুপায় ঝিনাইদহ ফারুকিয়া স্মার্ট মাদ্রাসা-এর আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকালে মাদ্রাসা ক্যান্টিনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রিন্সিপাল মোহাম্মদ ইসরাফিল ভুঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন, মাদ্রাসার সহকারী শিক্ষক হাসিবুর রহমান, মোস্তফা রিয়াজ, আহমেদ শরীফ, মতিউর রহমান, মাসুদুর রহমান ও কামরুজ্জামান উপস্থিত ছিলেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, শৈলকুপা শাখার ফিল্ড অফিসার মোঃ আনোয়ারুল ইসলাম।
ইফতার মাহফিলে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে রমজানের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। বক্তারা বলেন, রমজান মাস মানুষের মধ্যে সংযম, ধৈর্য ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। এ মাসে বেশি বেশি ইবাদত-বন্দেগি করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আহ্বান জানান তারা।
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত সবাই একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/