• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কালিয়াকৈর সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি পালন করেন সকল শিক্ষার্থী  মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান শৈলকুপার জাহিদ হাসান তাহিরপুরে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত ; চিকিৎসাধীন থাকার ১২ দিন পর আহত মধু মিয়ার মৃত্যু  শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য জব্দ আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে আলোচনায় ইছহাক হোসেন, বিএনপিতে সম্পৃক্ততা নিয়ে শৈলকুপায় বিতর্ক তিন কি:মি: খাল ভরাট চাঁচড়া ইউপির ১০ গ্রামের ফসল ডুবির দুশ্চিন্তায় কৃষক  শৈলকুপায় আত্মহত্যা প্রতিরোধে গবেষণাভিত্তিক নীতি প্রণয়নে ফোকাস গ্রুপ আলোচনা অনুষ্ঠিত শৈলকুপায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ভারতের পুশ ইন চেষ্টা রুখে দিল বিজিবি: শূন্যরেখায় মানবেতর জীবন কাটাচ্ছেন ৬০ জন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘লাল টেলিফোনের’ তার চুরি: সচিবালয়ের কর্মী ও ভাঙারি ব্যবসায়ীর ৫ দিনের রিমান্ড
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপন দিতে কল করুন : মোবাইল : ০১৯২১-৭৭৪৯১১।

মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান শৈলকুপার জাহিদ হাসান

Reporter Name / ৩৩ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

আব্দুস সামাদ স্টাফ রিপোর্টারঃ

মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে প্রশাসন, সাংবাদিক ও সমাজের সচেতন মানুষের সহযোগিতা চেয়েছেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দেবতলা গ্রামের জাহিদ হাসান। একই সঙ্গে তার বিরুদ্ধে থাকা মামলা ও অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তিনি। রোববার (৯ আগস্ট) দেবতলা গ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন জাহিদ হাসান।

লিখিত বক্তব্যে তিনি জানান, একসময় ‘আচড় মাল্টিমিডিয়া’র স্বত্বাধিকারী হিসেবে ক্যামেরা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। পরবর্তী সময়ে বিভিন্ন পরিস্থিতিতে মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন। এখন তিনি ওই কর্মকাণ্ড থেকে বেরিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান।

জাহিদ হাসানের অভিযোগ, মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করলেও বিভিন্ন ধরনের বাধার মুখে পড়তে হয়েছে। তার দাবি, মাসোহারা না দেওয়ায় তিনি প্রশাসনিক হয়রানির শিকার হয়েছেন। এছাড়া একাধিক মাদক মামলায় গ্রেপ্তার ও কারাবাসের কারণে তার পরিবার আর্থিক সংকটে পড়ে।

তিনি বলেন, মামলা ও কারাবাসের কারণে সংসারে অভাব-অনটন দেখা দেওয়ায় চাইলেও পুরোপুরি মাদক ব্যবসা থেকে বেরিয়ে আসতে পারেননি। তবে বর্তমানে তিনি অতীতের কর্মকাণ্ড থেকে বেরিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে দৃঢ়প্রতিজ্ঞ।

সংবাদ সম্মেলনে জাহিদ হাসান তার বিরুদ্ধে থাকা মামলা ও অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানান। পাশাপাশি রাজনৈতিক প্রতিহিংসা ও হয়রানিমূলক মামলার অভিযোগ তুলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, সমাজের মূলধারায় ফিরে স্বাভাবিক জীবনযাপন করতে চান। এ জন্য প্রশাসন, সাংবাদিক ও সচেতন নাগরিকদের সহযোগিতা প্রয়োজন।

জাহিদ হাসানের এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/