• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
তিন কি:মি: খাল ভরাট চাঁচড়া ইউপির ১০ গ্রামের ফসল ডুবির দুশ্চিন্তায় কৃষক  শৈলকুপায় আত্মহত্যা প্রতিরোধে গবেষণাভিত্তিক নীতি প্রণয়নে ফোকাস গ্রুপ আলোচনা অনুষ্ঠিত শৈলকুপায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ভারতের পুশ ইন চেষ্টা রুখে দিল বিজিবি: শূন্যরেখায় মানবেতর জীবন কাটাচ্ছেন ৬০ জন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘লাল টেলিফোনের’ তার চুরি: সচিবালয়ের কর্মী ও ভাঙারি ব্যবসায়ীর ৫ দিনের রিমান্ড দৌলতদিয়ায় আবারও ফেরিঘাটে বাস নদীতে, ভাগ্যক্রমে বাঁচলেন ৩৭ যাত্রী শৈলকূপায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত শৈলকুপায় অসহায় ক্যান্সার রোগীর পাশে ব্রাদারস ফাউন্ডেশন শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপন দিতে কল করুন : মোবাইল : ০১৯২১-৭৭৪৯১১।

শৈলকুপায় আত্মহত্যা প্রতিরোধে গবেষণাভিত্তিক নীতি প্রণয়নে ফোকাস গ্রুপ আলোচনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ১৬৬ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

শৈলকুপায় আত্মহত্যা প্রতিরোধে গবেষণাভিত্তিক নীতি প্রণয়নে ফোকাস গ্রুপ আলোচনা অনুষ্ঠি

স্টাফ রিপোর্টার:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আত্মহত্যার সামাজিক, অর্থনৈতিক ও মানসিক কারণ অনুসন্ধান এবং এ বিষয়ে গবেষণাভিত্তিক নীতি প্রণয়নের লক্ষ্যে একটি ফোকাস গ্রুপ আলোচনা (FGD) অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন ২০২৬) সকালে শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন, শৈলকুপা।
“An Investigation of Socio-Economic and Psychological Factors of Suicide in Bangladesh: Toward Evidence-Based Policy Development” শীর্ষক গবেষণা কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এ ফোকাস গ্রুপ আলোচনায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, শিক্ষাবিদ, জনপ্রতিনিধি, সমাজকর্মী, স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রশাসনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
আলোচনায় বক্তারা বলেন, আত্মহত্যা বর্তমানে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও জনস্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দিয়েছে। পারিবারিক কলহ, অর্থনৈতিক সংকট, মানসিক চাপ, বেকারত্ব, সামাজিক বিচ্ছিন্নতা এবং হতাশাসহ বিভিন্ন কারণ আত্মহত্যার প্রবণতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে। এসব কারণ গভীরভাবে বিশ্লেষণ করে কার্যকর প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, আত্মহত্যা প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়; পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক সংগঠনসহ সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। বিশেষ করে তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি, কাউন্সেলিং সেবা সম্প্রসারণ এবং সামাজিক সহমর্মিতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়।
ফোকাস গ্রুপ আলোচনায় অংশগ্রহণকারীরা স্থানীয় বাস্তবতার আলোকে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন। এসব মতামত গবেষণার তথ্য-উপাত্ত সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানান।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আত্মহত্যার কারণ ও প্রতিরোধের উপায় সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহের মাধ্যমে ভবিষ্যতে কার্যকর ও বাস্তবমুখী নীতি প্রণয়নে এ গবেষণার ফলাফল সহায়ক হবে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং মানসিক স্বাস্থ্যসেবার উন্নয়নের মাধ্যমে আত্মহত্যার হার কমিয়ে আনার ক্ষেত্রেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/