• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আন্তর্জাতিক যুব দিবসে শৈলকুপায় জামায়াতের যুব র‍্যালি মহেশপুরে যুব জামায়াতের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে নাঙ্গলকোটে পাঁচদিন পর পরিত্যক্ত বাগান থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, জব্দ সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাওয়ের ডাক সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই মোবাইলসহ আটক ৩ স্বরূপনগরে সরকারি রাস্তা দখলমুক্তের দাবিতে মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা আদালতে ভাঙচুর ও বিচারকের ওপর হামলার প্রতিবাদ, ঘটনাস্থল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল শিবগঞ্জে এসএসসিতে এক বিষয়ে ফেল, বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপন দিতে কল করুন : মোবাইল : ০১৯২১-৭৭৪৯১১।

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

Reporter Name / ৩৮ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ বিশেষ প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) বিকেল, ৪ টা ৩০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।পাশাপাশি কর্মসূচির প্রচার-প্রচারণা, সাংগঠনিক প্রস্তুতি এবং পরবর্তী কার্যক্রম সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভায় বক্তারা বলেন, ‘জাতীয়তাবাদ, সেবা, ঐক্য ও অগ্রগতি’—এই মূলনীতিকে সামনে রেখে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ব্যাপক অংশগ্রহণ ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/