• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আন্তর্জাতিক যুব দিবসে শৈলকুপায় জামায়াতের যুব র‍্যালি মহেশপুরে যুব জামায়াতের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে নাঙ্গলকোটে পাঁচদিন পর পরিত্যক্ত বাগান থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, জব্দ সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাওয়ের ডাক সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই মোবাইলসহ আটক ৩ স্বরূপনগরে সরকারি রাস্তা দখলমুক্তের দাবিতে মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা আদালতে ভাঙচুর ও বিচারকের ওপর হামলার প্রতিবাদ, ঘটনাস্থল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল শিবগঞ্জে এসএসসিতে এক বিষয়ে ফেল, বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপন দিতে কল করুন : মোবাইল : ০১৯২১-৭৭৪৯১১।

শৈলকুপায় ২০৪০ পিস ইয়াবা ও নগদটাকাসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার / ৪০৫ Time View
Update : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

শৈলকুপায় ২০৪০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার,শৈলকুপা, ঝিনাইদহ: শৈলকুপা থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে ২০৪০ পিস ইয়াবা, ২৮৯০ টাকা এবং ৭ বান্ডিল জিপার পলিব্যাগসহ এক যুবককে আটক করেছে। আটককৃত যুবকের নাম অন্তর ইসলাম (২২)। শুক্রবার রাত ২টা ৪০ মিনিটে পৌর এলাকার মাঠপাড়া অন্তর ইসলামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
শৈলকুপা থানার অফিসার্স ইনচার্জ মাসুম খানের নির্দেশনায় ইন্সপেক্টর (তদন্ত) শাকিল আহমেদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই হুমায়ুন কবির, এএসআই আনিসুর রহমান, এএসআই কামরুল হাসান, এসআই আহসান হাবীব এবং সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অন্তর ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা, নগদ টাকা এবং ইয়াবা বিক্রির কাজে ব্যবহৃত জিপার পলিব্যাগ উদ্ধার করা হয়।
শৈলকুপা থানার অফিসার্স ইনচার্জ মাসুম খান জানান, আটককৃত অন্তর ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এই ঘটনা শৈলকুপা উপজেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা পুলিশের এই সফল অভিযানকে সাধুবাদ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/