• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
তিন কি:মি: খাল ভরাট চাঁচড়া ইউপির ১০ গ্রামের ফসল ডুবির দুশ্চিন্তায় কৃষক  শৈলকুপায় আত্মহত্যা প্রতিরোধে গবেষণাভিত্তিক নীতি প্রণয়নে ফোকাস গ্রুপ আলোচনা অনুষ্ঠিত শৈলকুপায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ভারতের পুশ ইন চেষ্টা রুখে দিল বিজিবি: শূন্যরেখায় মানবেতর জীবন কাটাচ্ছেন ৬০ জন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘লাল টেলিফোনের’ তার চুরি: সচিবালয়ের কর্মী ও ভাঙারি ব্যবসায়ীর ৫ দিনের রিমান্ড দৌলতদিয়ায় আবারও ফেরিঘাটে বাস নদীতে, ভাগ্যক্রমে বাঁচলেন ৩৭ যাত্রী শৈলকূপায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত শৈলকুপায় অসহায় ক্যান্সার রোগীর পাশে ব্রাদারস ফাউন্ডেশন শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপন দিতে কল করুন : মোবাইল : ০১৯২১-৭৭৪৯১১।

রামগড় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বীরমুক্তিযোদ্ধা সুবোধ বিকাশ ত্রিপুরার ৯ম মৃত্যুবার্ষিকী পালিত

মোঃ মোজা‌ম্মেল হোসাইন,রামগড়(খাগড়াছ‌ড়ি) প্রতিনিধি / ১৫২ Time View
Update : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

রামগড় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বীরমুক্তিযোদ্ধা সুবোধ বিকাশ ত্রিপুরার ৯ম মৃত্যুবার্ষিকী পালিত

মোঃ মোজা‌ম্মেল হোসাইন,রামগড়(খাগড়াছ‌ড়ি) প্রতিনিধি:

খাগড়াছ‌ড়ির রামগড় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও পার্বত্য চট্টগ্রামের অন্যতম প্রবীন সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা সুবোধ বিকাশ ত্রিপুরার ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২০ সেপ্টেম্বর) রামগড় প্রেসক্লাবের উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। প্রয়াত সাংবাদিক সুবোধ বিকাশ ত্রিপুরা রামগড় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। শনিবার প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন রামগড় প্রেসক্লাবের সভাপতি ও ইত্তেফাকের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি মো: নিজাম উদ্দিন লাভলু। এতে বক্তব্য রাখেন মহান মুক্তিযুদ্ধে এক নম্বর সেক্টরের সুবোধ বিকাশ ত্রিপুরার সহযোদ্ধা রামগড় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা মো: আবুল কালাম, খাগড়াছড়ি প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক এনটিভি’র জেলা প্রতিনিধি আবু তাহের মুহাম্মদ, রামগড় রির্পোটার্স ইউনিটির সভাপতি মো: বাহার উদ্দিন, রামগড় প্রেসক্লাবের সহ সভাপতি শুভাশীষ দাশ, সাধারণ সম্পাদক মো: নিজাম উদ্দিন, প্রয়াত সাংবাদিকের পুত্র বিক্রম কিশোর ত্রিপুরা প্রমুখ। বক্তারা চারণ সাংবাদিক ও বীরমুক্তিযোদ্ধা সুবোধ বিকাশ ত্রিপুরার পার্বত্য চট্টগ্রামে সাংবাদিকতা ও মহান মুক্তিযুদ্ধে তাঁর বীরত্বপূর্ণ অবদানের স্মৃতি চারণ করেন। সভার শুরুতে এক মিনিট দাঁড়িয়ে প্রয়াত সাংবাদিকের প্রতি শ্রদ্ধা জানানো হয়। উল্লেখ্য, ২০১৬ সালের ২০ সেপ্টেম্বর বাধ্যকজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/