• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আন্তর্জাতিক যুব দিবসে শৈলকুপায় জামায়াতের যুব র‍্যালি মহেশপুরে যুব জামায়াতের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে নাঙ্গলকোটে পাঁচদিন পর পরিত্যক্ত বাগান থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, জব্দ সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাওয়ের ডাক সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই মোবাইলসহ আটক ৩ স্বরূপনগরে সরকারি রাস্তা দখলমুক্তের দাবিতে মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা আদালতে ভাঙচুর ও বিচারকের ওপর হামলার প্রতিবাদ, ঘটনাস্থল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল শিবগঞ্জে এসএসসিতে এক বিষয়ে ফেল, বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপন দিতে কল করুন : মোবাইল : ০১৯২১-৭৭৪৯১১।

ঝিনাইদহে আর্টিফিসিয়াল জুয়েলারি বিষয়ক প্রশিক্ষণ পরবর্তী আলোচনা সভা

Reporter Name / ২১৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

ঝিনাইদহে আর্টিফিসিয়াল জুয়েলারি বিষয়ক প্রশিক্ষণ পরবর্তী আলোচনা সভা

 

সুলতান আল এনাম ঝিনাইদহ প্রতিনিধি:-

 

ঝিনাইদহের জোহান ড্রীম ভ্যালী পার্ক অ্যান্ড রিসোর্টে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন), শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ঝিনাইদহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় আয়োজিত আর্টিফিসিয়াল জুয়েলারি বিষয়ক ৫ দিনের প্রশিক্ষণ শেষে আজ (১৪ আগস্ট, বৃহস্পতিবার) দুপুর ১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— আব্বাস আলী, সহকারী মহাব্যবস্থাপক, এসএমই ফাউন্ডেশন; রবিউল ইসলাম, সহকারী মহাব্যবস্থাপক, সোনালী ব্যাংক, মহেশপুর শাখা; সামসুল আলম, পরিচালক, ঝিনাইদহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি; আমিনুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক, ঝিনাইদহ প্রেসক্লাব; মোয়াজ্জেম হোসেন, সভাপতি, ঝিনাইদহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি; আব্দুল মতিন, পরিচালক, ঝিনাইদহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি; এনামুল হক, সচিব, ঝিনাইদহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং

কানিজ ফাতেমা জ্যোতি, প্রশিক্ষক, এসএমই ফাউন্ডেশন।

 

বক্তারা বলেন, ঝিনাইদহের সাধারণ মানুষের মধ্যে যে উদ্যোক্তা হওয়ার আগ্রহ দেখা যাচ্ছে, তা অত্যন্ত সম্ভাবনাময়। প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তারা বলেন, সফল উদ্যোক্তা হতে হলে দৃঢ় ইচ্ছাশক্তি ও ইতিবাচক চিন্তাধারা থাকা জরুরি। নিজের প্রতিষ্ঠানের মাধ্যমে শুধু নিজের নয়, অন্যদেরও কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।

 

আলোচনা সভায় প্রশিক্ষণপ্রাপ্তরা এসএমই ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানান, ঝিনাইদহে আরও এমন উদ্যোগ নেওয়ার জন্য, যাতে প্রশিক্ষণ শেষে তারা নিজস্ব ব্যবসা গড়ে তুলে প্রকৃত উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/