• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
তিন কি:মি: খাল ভরাট চাঁচড়া ইউপির ১০ গ্রামের ফসল ডুবির দুশ্চিন্তায় কৃষক  শৈলকুপায় আত্মহত্যা প্রতিরোধে গবেষণাভিত্তিক নীতি প্রণয়নে ফোকাস গ্রুপ আলোচনা অনুষ্ঠিত শৈলকুপায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ভারতের পুশ ইন চেষ্টা রুখে দিল বিজিবি: শূন্যরেখায় মানবেতর জীবন কাটাচ্ছেন ৬০ জন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘লাল টেলিফোনের’ তার চুরি: সচিবালয়ের কর্মী ও ভাঙারি ব্যবসায়ীর ৫ দিনের রিমান্ড দৌলতদিয়ায় আবারও ফেরিঘাটে বাস নদীতে, ভাগ্যক্রমে বাঁচলেন ৩৭ যাত্রী শৈলকূপায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত শৈলকুপায় অসহায় ক্যান্সার রোগীর পাশে ব্রাদারস ফাউন্ডেশন শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপন দিতে কল করুন : মোবাইল : ০১৯২১-৭৭৪৯১১।

মহেশপুরে বীজ উৎপাদন খামারের শ্রমিকদের কর্মবিরতি

মোহাম্মদ সাইফুল ইসলাম,মহেশপুর প্রতিনিধি / ১১০ Time View
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

মহেশপুরে বীজ উৎপাদন খামারের শ্রমিকদের কর্মবিরতি

সাইফুল ইসলাম ঝিনাইদহ প্রতিনিধি ঃ-

ঝিনাইদহের মহেশপুরে এশিয়ার বৃহত্তম বীজ উৎপাদন খামার দত্তনগরের শ্রমিক নিয়োগ সংক্রান্ত নীতিমালা বাতিলের দাবিতে কর্মবিরতি, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১৫ আগষ্ট) বিকেলে দত্তনগর প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে দত্তনগরের করিঞ্চা, গোকুলনগর, কুশাডাঙ্গা, পাথিলা ও মথুরা বীজ উৎপাদন খামারের শ্রমিকেরা ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন।শ্রমিকেরা জানান, চলতি বছরের ১৫ এপ্রিল ২০২৫ গৃহীত ‘দত্তনগর দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা ২০২৫’ বাতিল করে ২০১৭ সালের ‘কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা’ অবিলম্বে কার্যকর করতে হবে। একই সঙ্গে নারী শ্রমিকদের মাতৃত্বকালীন চার মাসের ছুটি নিশ্চিত করা, বিনা কারণে শ্রমিক ছাঁটাই বন্ধ, বছরে দুটি উৎসবভাতা ও বৈশাখী ভাতা প্রদান, অনিয়মিত শ্রমিকদের নিয়মিতকরণ, মৌসুমি শ্রমিক পদ্ধতির অবসান এবং মাসে ৩০ দিনের হাজিরা নিশ্চিত করার দাবি তোলেন তাঁরা।সমাবেশে বক্তব্য দেন বিএডিসি শ্রমিক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক মো. জোনায়েদ, কেন্দ্রীয় সমন্বয়ক রুহুল আমিন, ওয়াসিম আকরাম, সবুজ মিয়া, সোহেল রানা ও রিপন সরদার। সে সময় বক্তারা অভিযোগ করেন, বছরের পর বছর কঠোর পরিশ্রম করেও তাঁরা ন্যায্য সুবিধা পাচ্ছেন না। তাঁদের ভাষায়, ‘আমাদের দাবি অবিলম্বে না মানা হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/