• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
তিন কি:মি: খাল ভরাট চাঁচড়া ইউপির ১০ গ্রামের ফসল ডুবির দুশ্চিন্তায় কৃষক  শৈলকুপায় আত্মহত্যা প্রতিরোধে গবেষণাভিত্তিক নীতি প্রণয়নে ফোকাস গ্রুপ আলোচনা অনুষ্ঠিত শৈলকুপায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ভারতের পুশ ইন চেষ্টা রুখে দিল বিজিবি: শূন্যরেখায় মানবেতর জীবন কাটাচ্ছেন ৬০ জন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘লাল টেলিফোনের’ তার চুরি: সচিবালয়ের কর্মী ও ভাঙারি ব্যবসায়ীর ৫ দিনের রিমান্ড দৌলতদিয়ায় আবারও ফেরিঘাটে বাস নদীতে, ভাগ্যক্রমে বাঁচলেন ৩৭ যাত্রী শৈলকূপায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত শৈলকুপায় অসহায় ক্যান্সার রোগীর পাশে ব্রাদারস ফাউন্ডেশন শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপন দিতে কল করুন : মোবাইল : ০১৯২১-৭৭৪৯১১।

কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

স্টাফ রিপোর্টার / ১৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১
স্টাফ রিপোর্টার:ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চাঁদপুর এলাকায় বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল আনুমানিক ৬টা ৫০ মিনিটের দিকে কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। চাঁদপুর জমির বিশ্বাসের ড্রাগন বাগানের সামনে খুলনা মেট্রো উ-১১-০১০৯ নম্বরের একটি কভার ভ্যানের সঙ্গে একটি করিমন গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোঃ মনোয়ার শেখ (৪৫) নিহত হন। নিহত মনোয়ার শৈলকুপা উপজেলার ৬ নং সারুটিয়া ইউনিয়নের গোয়ালবাড়ীয়া গ্রামের মোঃ আকমল শেখ ছেলে ।
দুর্ঘটনায় করিমন গাড়িতে থাকা মোঃ সাব্বির (২৬) গুরুতর আহত হন। তিনি একই ইউনিয়নের তেগুড়িয়া গ্রামের শাজাহানের ছেলে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার চিকিৎসা চলছে বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। নিহত মনোয়ার শেখের মরদেহ হাইওয়ে পুলিশের মাধ্যমে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এলাকাবাসীর মধ্যে দুর্ঘটনাটি নিয়ে শোকের ছায়া নেমে এসেছে । তবে বর্তমানে মহাসড়কের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যানবাহন চলাচল স্বাভাবিকভাবে চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/