• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আন্তর্জাতিক যুব দিবসে শৈলকুপায় জামায়াতের যুব র‍্যালি মহেশপুরে যুব জামায়াতের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে নাঙ্গলকোটে পাঁচদিন পর পরিত্যক্ত বাগান থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, জব্দ সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাওয়ের ডাক সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই মোবাইলসহ আটক ৩ স্বরূপনগরে সরকারি রাস্তা দখলমুক্তের দাবিতে মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা আদালতে ভাঙচুর ও বিচারকের ওপর হামলার প্রতিবাদ, ঘটনাস্থল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল শিবগঞ্জে এসএসসিতে এক বিষয়ে ফেল, বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপন দিতে কল করুন : মোবাইল : ০১৯২১-৭৭৪৯১১।

অসুস্থ রোগীদের দেখতে শৈলকুপা হাসপাতালে জামাতের এমপি প্রার্থী অধ্যাপক মতিউর রহমান

শৈলকুপা প্রতিনিধি / ১২৪ Time View
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

অসুস্থ রোগীদের দেখতে শৈলকুপা হাসপাতালে জামাতের এমপি প্রার্থী অধ্যাপক মতিউর রহমান
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক এ এস এম মতিউর রহমান শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অসুস্থ রোগীদের দেখতে যান।
১৮ আগষ্ট সোমবার সন্ধ্যায় তিনি হাসপাতালে উপস্থিত হয়ে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের শয্যার পাশে গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি রোগীদের সাথে কথা বলেন এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করেন।
অধ্যাপক মতিউর রহমান হাসপাতালের চিকিৎসা সেবার মান সম্পর্কেও রোগীদের ও তাদের স্বজনদের কাছে জানতে চান।
সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, “জনপ্রতিনিধিদের অন্যতম দায়িত্ব হলো জনগণের বিপদে-আপদে পাশে দাঁড়ানো। আমি শৈলকুপার মানুষের সুখে-দুঃখে সবসময় থাকতে চাই।” তিনি নির্বাচিত হলে শৈলকুপার স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষ ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় তার সাথে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। তার এই কার্যক্রমকে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দেখছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/