• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আন্তর্জাতিক যুব দিবসে শৈলকুপায় জামায়াতের যুব র‍্যালি মহেশপুরে যুব জামায়াতের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে নাঙ্গলকোটে পাঁচদিন পর পরিত্যক্ত বাগান থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, জব্দ সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাওয়ের ডাক সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই মোবাইলসহ আটক ৩ স্বরূপনগরে সরকারি রাস্তা দখলমুক্তের দাবিতে মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা আদালতে ভাঙচুর ও বিচারকের ওপর হামলার প্রতিবাদ, ঘটনাস্থল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল শিবগঞ্জে এসএসসিতে এক বিষয়ে ফেল, বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপন দিতে কল করুন : মোবাইল : ০১৯২১-৭৭৪৯১১।

জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি / ৯৩ Time View
Update : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

  1. জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি::

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলমান অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মঈন উদ্দিন আলমগীরকে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১১টায় জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন জামালগঞ্জের সচেতন নাগরিকরা।

হাসান আল মাছুমের সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম, দুর্নীতি, দায়িত্বে অবহেলা ও সাধারণ রোগীদের সঙ্গে দুর্ব্যবহার চলমান রয়েছে। অথচ কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।

মানববন্ধনে বক্তব্য দেন আলতাফুর রহমান, কারী আব্দুল কুদ্দুস, তোফায়েল আহমেদ, মোঃ উজ্জ্বল হোসেন, সাইদুল মুরছালিন, আরিফুল ইসলাম সরকার, আরিফ বাদশা, মারুফ আহমদ, সৈয়দ দ্বীন ইসলাম স্বপন, কামল হোসেন, সাব্বির রহমান আরিফ, ছাদিকুর রহমান স্বাধীন খাঁন প্রমুখ।

বক্তারা বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টঐ্ঋচঙ) ডাক্তার মঈন উদ্দিন আলমগীরের ব্যর্থতার কারণেই এই দুর্নীতিগুলো দিনের পর দিন চলমান। তারা সুনামগঞ্জের সিভিল সার্জন ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে দাবি জানান, সাত দিনের মধ্যে ডাক্তার মঈন উদ্দিন আলমগীরকে অপসারণ করতে হবে। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। মানববন্ধনে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের ১১ দফা অনিয়ম তুলে ধরা হয়, যেগুলোর তাৎক্ষণিক সমাধান দাবি করেন বক্তারা। উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে:

১. ৭ দিনের মধ্যে অযোগ্য মঈন উদ্দিন আলমগীরকে অপসারণ, ২. দায়িত্বরত চিকিৎসক ও নার্সদের দায়িত্বে অবহেলা বন্ধ, ৩. মাস্টার রুলে আয়া-বুয়া নিয়োগে দুর্নীতি তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনা, ৪. খাবার সরবরাহ ও সরকারি ওষুধ বিতরণে স্বচ্ছতা নিশ্চিত, ৫. হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত, ৬. বহির্বিভাগে অতিরিক্ত ফি আদায় বন্ধ, ৭. জরুরি বিভাগে চিকিৎসক নিশ্চিতকরণ, ৮. জরুরি চিকিৎসা যেমন ব্যান্ডেজ, সেলাই চেম্বারে না করে হাসপাতালে করা, ৯. ভর্তি রোগীদের আবাসন সমস্যা সমাধান, ১০. হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মালিকদের ব্যবসায়িক সিন্ডিকেট বন্ধ, ১১. স্বাস্থ্যসেবায় মৌলিক অধিকার নিশ্চিত করা

বক্তারা বলেন, “আমরা হাওর অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবায় বঞ্চিত। আমাদের মৌলিক অধিকার বাস্তবায়নে এই দুর্নীতির বিরুদ্ধে আরও জোরালো আন্দোলন গড়ে তোলা হবে।”

এসময় আরও উপস্থিত ছিলেন মামুনুর রশীদ জসীম, তৈয়ব নূর, সাকিব মিয়া, আলীম উদ্দিন, হাফিজ মাইনুল হাসান, রায়হানুল ইসলাম, জাহাঙ্গীর আলম, পারভেজ মোশারফ জিহাদসহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/