• শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শৈলকূপায় জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মিন্টু ঢালীর জামায়াতে যোগদান শৈলকূপার কাতলা গাড়ি বাজারে দুর্ধর্ষ ডাকাতি, ক্ষতি প্রায় ৬ লাখ টাকা শৈলকুপায় কুমার নদে ট্রাক পড়ে ড্রাইভার ও হেলপারের মর্মান্তিক মৃত্যু শৈলকুপা দোকান মালিক সমিতির আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শৈলকুপা বাজার দোকান মালিক সমিতির কার্যনির্বাহী কমিটি–২০২৬ গঠন শৈলকুপায় জামায়াতের প্রার্থী অধ্যাপক এ এস এম মতিউর রহমানের মনোনয়ন ফরম জমা শৈলকুপায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত শৈলকুপা থানায় নবাগত অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করলেন মোঃ হুমায়ুন কবির মোল্লা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপন দিতে কল করুন : মোবাইল : ০১৯২১-৭৭৪৯১১।

শৈলকুপার ডাওটিয়া বাজারে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মতিউর রহমানের ব্যাপক গণসংযোগ

শৈলকুপা উপজেলা প্রতিনিধি / ২৮৯ Time View
Update : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

শৈলকুপার ডাওটিয়া বাজারে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মতিউর রহমানের ব্যাপক গণসংযোগ

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি:

আসন্ন  ১৩ তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক এ এস এম মতিউর রহমান নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ব্যাপক গণসংযোগ করেছেন।

২০ আগস্ট বুধবার বিকেলে তিনি শৈলকুপা উপজেলার ৮ নং ধলহরচন্দ্র ইউনিয়নের ঐতিহ্যবাহী ডাওটিয়া বাজারে সর্বস্তরের জনগণের সাথে এই গণসংযোগ ও পথসভায় মিলিত হন।

গণসংযোগকালে অধ্যাপক মতিউর রহমান ডাওটিয়া বাজারের বিভিন্ন দোকান, ব্যবসা প্রতিষ্ঠান এবং স্থানীয় জনসাধারণের কাছে যান, তাদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন। এ সময় তিনি এলাকার উন্নয়ন এবং একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ভোট প্রার্থনা করেন।

পথসভায় এক সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক মতিউর রহমান বলেন, “আমি আপনাদের সন্তান। শৈলকুপার মানুষের সেবা করার সুযোগ চাই। নির্বাচিত হলে এই এলাকার উন্নয়ন, দুর্নীতি ও মাদক নির্মূল এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করাই হবে আমার মূল লক্ষ্য। আমি আপনাদের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করছি।”

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা জামায়াতের সেক্রেটারি, ৮ নং ধলহরচন্দ্র ইউনিয়ন জামায়াতের সভাপতি ও সেক্রেটারিসহ স্থানীয় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার বিপুল সংখ্যক সাধারণ জনগণ। গণসংযোগে নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/