• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আন্তর্জাতিক যুব দিবসে শৈলকুপায় জামায়াতের যুব র‍্যালি মহেশপুরে যুব জামায়াতের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে নাঙ্গলকোটে পাঁচদিন পর পরিত্যক্ত বাগান থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, জব্দ সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাওয়ের ডাক সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই মোবাইলসহ আটক ৩ স্বরূপনগরে সরকারি রাস্তা দখলমুক্তের দাবিতে মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা আদালতে ভাঙচুর ও বিচারকের ওপর হামলার প্রতিবাদ, ঘটনাস্থল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল শিবগঞ্জে এসএসসিতে এক বিষয়ে ফেল, বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপন দিতে কল করুন : মোবাইল : ০১৯২১-৭৭৪৯১১।

শৈলকুপা থানায় নবাগত অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করলেন মোঃ হুমায়ুন কবির মোল্লা

স্টাফ রিপোর্টার / ১৩৬ Time View
Update : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

শৈলকুপা থানায় নবাগত অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করলেন মোঃ হুমায়ুন কবির মোল্লা

স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের শৈলকুপা থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ হুমায়ুন কবির মোল্লা। মঙ্গলবার ৯ ডিসেম্বর রাত ৮ দিকে তিনি দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর তিনি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করা, মাদক, সন্ত্রাস ও অপরাধ নির্মূলে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

নতুন ওসি হিসেবে যোগদানের পর তিনি থানার সকল কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে মতবিনিময় সভা করেন এবং পেশাদারিত্ব, সততা ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার দিকনির্দেশনা দেন। এ সময় তিনি বলেন, জনগণের আস্থা অর্জনই পুলিশের সবচেয়ে বড় শক্তি। সাধারণ মানুষের সাথে সরাসরি যোগাযোগ ও দ্রুত সেবা প্রদানই তার প্রধান লক্ষ্য।

মোঃ হুমায়ুন কবির মোল্লা এর আগে বিভিন্ন থানায় সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। মাদকবিরোধী অভিযান, কিশোর গ্যাং নির্মূল এবং অপরাধ দমনে তার ভূমিকা প্রশংসিত ছিল। শৈলকুপা থানায় দায়িত্ব গ্রহণের পর তিনি নিয়মিত টহল জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল দ্রুত সম্পন্ন এবং মামলা তদন্ত কার্যক্রমে গতিশীলতা আনার উদ্যোগ গ্রহণ করেছেন। অপরাধীকে তিনি অপরাধী হিসেবে চিহ্নিত করতে চান কোন জাতি বা গোষ্ঠীর চাপে তিনি আইনের প্রয়োগ থেকে সরে দাঁড়াবেন না বলে নিশ্চয়তা দেন।

স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল নবাগত ওসির আগমনকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে শৈলকুপা থানা আরও কার্যকর ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে পারবে এবং এলাকার নিরাপত্তা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/