• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
তিন কি:মি: খাল ভরাট চাঁচড়া ইউপির ১০ গ্রামের ফসল ডুবির দুশ্চিন্তায় কৃষক  শৈলকুপায় আত্মহত্যা প্রতিরোধে গবেষণাভিত্তিক নীতি প্রণয়নে ফোকাস গ্রুপ আলোচনা অনুষ্ঠিত শৈলকুপায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ভারতের পুশ ইন চেষ্টা রুখে দিল বিজিবি: শূন্যরেখায় মানবেতর জীবন কাটাচ্ছেন ৬০ জন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘লাল টেলিফোনের’ তার চুরি: সচিবালয়ের কর্মী ও ভাঙারি ব্যবসায়ীর ৫ দিনের রিমান্ড দৌলতদিয়ায় আবারও ফেরিঘাটে বাস নদীতে, ভাগ্যক্রমে বাঁচলেন ৩৭ যাত্রী শৈলকূপায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত শৈলকুপায় অসহায় ক্যান্সার রোগীর পাশে ব্রাদারস ফাউন্ডেশন শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপন দিতে কল করুন : মোবাইল : ০১৯২১-৭৭৪৯১১।

শৈলকূপার কাতলা গাড়ি বাজারে দুর্ধর্ষ ডাকাতি, ক্ষতি প্রায় ৬ লাখ টাকা

Reporter Name / ১০৩ Time View
Update : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

শৈলকূপার কাতলা গাড়ি বাজারে দুর্ধর্ষ ডাকাতি, ক্ষতি প্রায় ৬ লাখ টাকা

শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ৬ নম্বর সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ি পুরাতন বাজারে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুটি সারের দোকান ও একটি মোবাইলের দোকানে চুরি সংঘটিত হয়। এতে প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও দোকান মালিকদের ভাষ্য অনুযায়ী, ডাকাত দল প্রথমে বাজারের নাইটগার্ডকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর তারা পরিকল্পিতভাবে দোকানগুলোতে হানা দেয়। ডাকাতির সময় খলিল ট্রেডার্স থেকে প্রায় ৪০ হাজার টাকা নগদ ও আনুমানিক ৪ লক্ষাধিক টাকার কীটনাশক লুট করে নিয়ে যায়। এছাড়া ইমান আলী ট্রেডার্স থেকে নগদ ৪ হাজার টাকা নিয়ে যায়। একই সঙ্গে শুভ টেলিকম থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি ট্যাব এবং নগদ ১২ হাজার টাকা নিয়ে যায় ডাকাতরা।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান এবং শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা। তারা ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন। এ সময় ডাকাতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হয়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য নাইটগার্ড রুহুল আমিন ও সিরাজুল ইসলামকে পুলিশ হেফাজতে নেয়া হয়

এছাড়াও ঘটনাস্থলে ছুটে যান বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও উপজেলা আমির অধ্যাপক এ এস এম মতিউর রহমান। তিনি বাজারের নিরাপত্তা জোরদার ও নিয়মিত নাইটগার্ড ব্যবস্থা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

ডাকাতির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও বাজারে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/