• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আন্তর্জাতিক যুব দিবসে শৈলকুপায় জামায়াতের যুব র‍্যালি মহেশপুরে যুব জামায়াতের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে নাঙ্গলকোটে পাঁচদিন পর পরিত্যক্ত বাগান থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, জব্দ সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাওয়ের ডাক সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই মোবাইলসহ আটক ৩ স্বরূপনগরে সরকারি রাস্তা দখলমুক্তের দাবিতে মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা আদালতে ভাঙচুর ও বিচারকের ওপর হামলার প্রতিবাদ, ঘটনাস্থল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল শিবগঞ্জে এসএসসিতে এক বিষয়ে ফেল, বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপন দিতে কল করুন : মোবাইল : ০১৯২১-৭৭৪৯১১।

বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সড়ক অবরোধে জনদুর্ভোগ সৃষ্টি

Reporter Name / ১২৪ Time View
Update : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সড়ক অবরোধে জনদুর্ভোগ সৃষ্টি

(তাজমুল হোসেন, জেলা সংবাদদাতা,বাগেরহাট)

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার নওয়াপাড়া মোড়ে সর্বদলীয় সম্মিলিত কমিটি বাগেরহাট জেলা শাখার আয়োজনে অসংখ্য নেতাকর্মী ও সাধারণ জনগন মহাসড়ক অবরোধ করে। এ সময় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে। সাড়ে তিন ঘণ্টা পর অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। এ সময় বাগেরহাট থেকে খুলনা, পিরোজপুর, বরিশাল ও ঢাকামুখী গোপালগঞ্জের সড়কে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। বাগেরহাট সর্বদলীয় সম্মিলিত কমিটির যুগ্ম আহবায়ক জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম জানান, বাগেরহাটের চারটি আসন থেকে একটি কমিয়ে দেওয়ার প্রস্তাব করেছে নির্বাচন কমিশন। এর প্রতিবাদে এই অবরোধ কর্মসূচি।রোববার সকাল ০৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আবার অবরোধ হবে। এদিন বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট-কাটাখালী-নওয়াপাড়া, মোল্লাহাট-চিতলমারী এবং বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের কচুয়া-সাইনবোর্ড সড়ক এই তিনটি জায়গায় অবরোধ করা হবে। পাশাপাশি বাগেরহাটের জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ঘেরাও ও অবরোধের কর্মসূচি রয়েছে। মঙ্গলবার বাগেরহাট প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে অবরোধসহ তিন দিনের কর্মসূচি ঘোষণা করে বাগেরহাট সর্বদলীয় সম্মিলিত কমিটি। গত ৩০ জুলাই নির্বাচন কমিশনের একটি খসড়া প্রস্তাবে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটে চারটি আসনের পরিবর্তে তিনটি আসন থাকবে। এর পর থেকে জেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায়। রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা বলেন, জনসংখ্যা বা ভৌগোলিক বিচারে বাগেরহাটের গুরুত্ব কমেনি; বরং বেড়েছে। আসন সংখ্যা কমানো মানে, এখানে জনপ্রতিনিধিত্বের সুযোগ কমে যাওয়া। সর্বদলীয় সম্মিলিত কমিটির যুগ্ম আহবায়ক ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি এম,এ সালাম বলেন , ‘এটি শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটি জেলার সম্মান ও ভবিষ্যতের প্রশ্ন। আমরা বাগেরহাটের পক্ষে, বাগেরহাটবাসীর পক্ষে লড়ছি।’

একই দাবি নিয়ে এর আগে জেলা প্রশাসক ও নির্বাচন কমিশনের দপ্তরে স্মারকলিপি দেওয়া, বিক্ষোভ মিছিল ও ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছিল। ২৫ আগস্ট নির্বাচন কমিশনের দপ্তরে আসন পুনর্বিন্যাসসংক্রান্ত শুনানি হওয়ার কথা।

সম্প্রতি নির্বাচন কমিশন বাগেরহাটের চারটি সংসদীয় আসনের মধ্যে রামপাল ও মোংলা উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসনটি ভেঙে দিয়ে বাগেরহাট-২ ও চার নম্বর আসনের সঙ্গে জুড়ে দেওয়ার খসড়া অনুমোদন দেয়। নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্তের পর বাগেরহাটে বিএনপি, জামায়াত ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল সীমানা পুনর্বহালের দাবিতে আন্দোলন করছে।#

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/