• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আন্তর্জাতিক যুব দিবসে শৈলকুপায় জামায়াতের যুব র‍্যালি মহেশপুরে যুব জামায়াতের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে নাঙ্গলকোটে পাঁচদিন পর পরিত্যক্ত বাগান থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, জব্দ সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাওয়ের ডাক সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই মোবাইলসহ আটক ৩ স্বরূপনগরে সরকারি রাস্তা দখলমুক্তের দাবিতে মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা আদালতে ভাঙচুর ও বিচারকের ওপর হামলার প্রতিবাদ, ঘটনাস্থল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল শিবগঞ্জে এসএসসিতে এক বিষয়ে ফেল, বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপন দিতে কল করুন : মোবাইল : ০১৯২১-৭৭৪৯১১।

লৌহজংয়ে লক্ষ্মীকান্ত বাবুর বাড়ি

পরিক্রমা ডেক্স: / ৯৪ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

লৌহজংয়ে লক্ষ্মীকান্ত বাবুর বাড়ি

পরিক্রমা ডেক্স:

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলমা এলাকায় লক্ষ্মীকান্ত বাবুর বাড়ি। এই পরিবারের আদি পুরুষ নিধিরাম দেওয়ান। তিনি নবাব সিরাজউদ্দৌলার দরবারে রাজবৈদ্য ছিলেন। ১৭৫৭ এর পটপরিবর্তনে তিনি রাজ বল্লভের সহায়তায় বিক্রমপুরের কলমায় কালিবাড়ি প্রতিষ্ঠা করে বসতি স্থাপন করেন।

পরবর্তীতে তার উত্তরপুরুষ লক্ষ্মীকান্ত দাশগুপ্ত ইস্টইন্ডিয়া কোম্পানীর আনুকুল্যে বরিশালের মাটিভাঙ্গা ও মঠবাড়িয়ায় জমিদারী পত্তন করেন।

এসময় তিনি কালিবাড়ি ছেড়ে এখানে জমিদার বাড়ি নির্মাণ করে এতে উঠে আসেন। এই বাড়িটি ভুঁইয়া বাড়ি নামে পরিচিতি লাভ করে।

লক্ষ্মীকান্ত বাবুর দুই পুত্র রাজকুমার ও তারাকান্ত। যারা বড় হিস্যা ও ছোট হিস্যা নামে পরিচিত ছিলেন। লক্ষ্মীকান্ত বাবু তার বিশাল সম্পত্তি দুই পুত্রের মাঝে ভাগ করে দেন।

তারা বর্তমান স্থানে এই সুরম্য অট্টালিকা নির্মাণ করেন। রাজকুমার বাবুর চারপুত্র যথাক্রমে জ্ঞানেন্দ্র, কামিনী, ভূপতি ও দক্ষিণা । ১৯০১ সালে লক্ষ্মীকান্ত বাবুর পৌত্ররা তার নামে এই বাড়িতে এল কে ইংরেজী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। স্কুল প্রতিষ্ঠায় জ্ঞানেন্দ্র বাবু অগ্রনী ভূমিকা পালন করেন।

তথ্য সুত্র : কলমা লক্ষ্মীকান্ত উচ্চ বিদ্যালয়ের স্মরণিকা ” মানুষ গড়ার কারখানা” থেকে সংকলিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/