• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
তিন কি:মি: খাল ভরাট চাঁচড়া ইউপির ১০ গ্রামের ফসল ডুবির দুশ্চিন্তায় কৃষক  শৈলকুপায় আত্মহত্যা প্রতিরোধে গবেষণাভিত্তিক নীতি প্রণয়নে ফোকাস গ্রুপ আলোচনা অনুষ্ঠিত শৈলকুপায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ভারতের পুশ ইন চেষ্টা রুখে দিল বিজিবি: শূন্যরেখায় মানবেতর জীবন কাটাচ্ছেন ৬০ জন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘লাল টেলিফোনের’ তার চুরি: সচিবালয়ের কর্মী ও ভাঙারি ব্যবসায়ীর ৫ দিনের রিমান্ড দৌলতদিয়ায় আবারও ফেরিঘাটে বাস নদীতে, ভাগ্যক্রমে বাঁচলেন ৩৭ যাত্রী শৈলকূপায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত শৈলকুপায় অসহায় ক্যান্সার রোগীর পাশে ব্রাদারস ফাউন্ডেশন শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপন দিতে কল করুন : মোবাইল : ০১৯২১-৭৭৪৯১১।

গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সঞ্জিব দাস, গলাচিপা(পটুয়াখালী) প্রতিনিধিঃ / ৮৫ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সঞ্জিব দাস, গলাচিপা(পটুয়াখালী) প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর গলাচিপায় আলোচনা সভা, সদস্য নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পৌর মঞ্চে এই আয়োজন হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। তিনি তার বক্তব্যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার নিন্দা জানান এবং দ্রুত তার সুস্থতা কামনা করেন।

উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি মো. জাকির হোসেন নান্নু। বিশেষ অতিথি ছিলেন জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল কাইয়ুম মৃধা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. গোলাম মোস্তফা, ছাত্রদলের কেন্দ্রীয় নেতা মুহাম্মদ নজরুল ইসলাম এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এ বি এম মুকুল।

এছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার, সিনিয়র সহসভাপতি মো. জাহাঙ্গীর হোসেন খান, আব্দুস সালাম মৃধা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাকসুদ আলম তালুকদার, মো. মাসুম বিল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/