• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
তিন কি:মি: খাল ভরাট চাঁচড়া ইউপির ১০ গ্রামের ফসল ডুবির দুশ্চিন্তায় কৃষক  শৈলকুপায় আত্মহত্যা প্রতিরোধে গবেষণাভিত্তিক নীতি প্রণয়নে ফোকাস গ্রুপ আলোচনা অনুষ্ঠিত শৈলকুপায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ভারতের পুশ ইন চেষ্টা রুখে দিল বিজিবি: শূন্যরেখায় মানবেতর জীবন কাটাচ্ছেন ৬০ জন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘লাল টেলিফোনের’ তার চুরি: সচিবালয়ের কর্মী ও ভাঙারি ব্যবসায়ীর ৫ দিনের রিমান্ড দৌলতদিয়ায় আবারও ফেরিঘাটে বাস নদীতে, ভাগ্যক্রমে বাঁচলেন ৩৭ যাত্রী শৈলকূপায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত শৈলকুপায় অসহায় ক্যান্সার রোগীর পাশে ব্রাদারস ফাউন্ডেশন শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপন দিতে কল করুন : মোবাইল : ০১৯২১-৭৭৪৯১১।

ঢাকা মাওয়া রাস্তার শুরুটা যেভাবে হয়েছিলো

মোঃ জাকির লস্কর,পরিক্রমা ডেস্ক: / ৯৪ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা মাওয়া রাস্তার শুরুটা যেভাবে হয়েছিলো

মোঃ জাকির লস্কর,পরিক্রমা ডেস্ক:

১৯৭৮ সালের ১৪ মার্চ সাবেক প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান হেলিকপ্টারে চড়ে মেদিনীমণ্ডলে এলেন।

তখন সবাই বাড়ি থেকে হেলিকপ্টারের চক্কর দেয়া দেখলাম। তখনই মানুষ বলাবলি করছিলো মাওয়া ঢাকা গাড়ি চলার রাস্তা নির্মাণ হবে। প্রথমদিকে মানুষের বিশ্বাস হয় নি।

প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেমেই কোদাল দিয়ে মহাসড়কের মাটি কাটার কাজ উদ্বোধন করেন। তখন কোদাল দিয়ে মাটি কেটে তিন বছরে ঢাকা টু মাওয়া আর্থওয়ার্ক শেষ করা হয়।

১৯৮২ সালে এয়ার ভাইস মার্শাল (অবঃ) আমিনুল ইসলাম খান এরশাদের মন্ত্রী সভায় যোগ দিয়ে রাস্তার কার্পেটিং সম্পন্ন করে ১৯৮৪ সালের জুলাই মাসে শাহ্ মোয়াজ্জেম হোসেন, আমিনুল ইসলাম খান প্রেসিডেন্ট এরশাদ সাহেব কে দিয়ে রাস্তা উদ্বোধন করেন।

পোস্তগোলা, কুচিয়ামোড়া পরে মাশুরগাঁও চারটি ফেরি দিয়ে চালু হয় ঢাকা মাওয়া সড়ক। এরপর বুড়িগঙ্গা নদীতে সে সময়ে বাংলাদেশের বৃহৎ পোস্তগোলা সেতু নির্মাণ করে ১৯৮৯ সালে উদ্বোধন করা হয়।

অপেক্ষাকৃত নিচুভূমির বিক্রমপুরের এ এলাকাটি আস্তে আস্তে সকল স্বপ্ন বাস্তবায়িত হয়ে সেই রাস্তাই এখন দেশের সেরা দৃষ্টিনন্দন এক্সপ্রেসওয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/