• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
তিন কি:মি: খাল ভরাট চাঁচড়া ইউপির ১০ গ্রামের ফসল ডুবির দুশ্চিন্তায় কৃষক  শৈলকুপায় আত্মহত্যা প্রতিরোধে গবেষণাভিত্তিক নীতি প্রণয়নে ফোকাস গ্রুপ আলোচনা অনুষ্ঠিত শৈলকুপায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ভারতের পুশ ইন চেষ্টা রুখে দিল বিজিবি: শূন্যরেখায় মানবেতর জীবন কাটাচ্ছেন ৬০ জন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘লাল টেলিফোনের’ তার চুরি: সচিবালয়ের কর্মী ও ভাঙারি ব্যবসায়ীর ৫ দিনের রিমান্ড দৌলতদিয়ায় আবারও ফেরিঘাটে বাস নদীতে, ভাগ্যক্রমে বাঁচলেন ৩৭ যাত্রী শৈলকূপায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত শৈলকুপায় অসহায় ক্যান্সার রোগীর পাশে ব্রাদারস ফাউন্ডেশন শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপন দিতে কল করুন : মোবাইল : ০১৯২১-৭৭৪৯১১।

বিনোদপুরে ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম

মো: তরিকুল ইসলাম মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: / ৮৮ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

বিনোদপুরে ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম

মো: তরিকুল ইসলাম মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:

মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর বাজারে গতকাল রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে সন্ত্রাসী হামলার শিকার হন স্থানীয় ব্যবসায়ী মৃদুল কুমার সাহা পিন্টু।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি বাজার থেকে বাড়ি ফেরার পথে চৌরাস্তা বেকারির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা অতর্কিতে হামলা চালায়। এসময় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে।

রক্তাক্ত অবস্থায় পিন্টু সাহা জীবন বাঁচানোর জন্য চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে, বিশেষ করে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। মামলা হলে দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, আহত মৃদুল কুমার সাহা পিন্টুর পিতার নাম মৃত সজল সাহা; তিনি বিনোদপুর সাহাপাড়ার স্থায়ী বাসিন্দা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/