• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
তিন কি:মি: খাল ভরাট চাঁচড়া ইউপির ১০ গ্রামের ফসল ডুবির দুশ্চিন্তায় কৃষক  শৈলকুপায় আত্মহত্যা প্রতিরোধে গবেষণাভিত্তিক নীতি প্রণয়নে ফোকাস গ্রুপ আলোচনা অনুষ্ঠিত শৈলকুপায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ভারতের পুশ ইন চেষ্টা রুখে দিল বিজিবি: শূন্যরেখায় মানবেতর জীবন কাটাচ্ছেন ৬০ জন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘লাল টেলিফোনের’ তার চুরি: সচিবালয়ের কর্মী ও ভাঙারি ব্যবসায়ীর ৫ দিনের রিমান্ড দৌলতদিয়ায় আবারও ফেরিঘাটে বাস নদীতে, ভাগ্যক্রমে বাঁচলেন ৩৭ যাত্রী শৈলকূপায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত শৈলকুপায় অসহায় ক্যান্সার রোগীর পাশে ব্রাদারস ফাউন্ডেশন শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপন দিতে কল করুন : মোবাইল : ০১৯২১-৭৭৪৯১১।

মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর সন্ধানে শান্তিগঞ্জে বিক্ষোভ

মান্নার মিয়া,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি / ৯১ Time View
Update : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর সন্ধানে শান্তিগঞ্জে বিক্ষোভ

মান্নার মিয়া,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

সুনামগঞ্জের শান্তিগঞ্জে নিখোঁজ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, জেলা জমিয়তের সহ-সভাপতি ও জেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর সন্ধানের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে শান্তিগঞ্জ বাজারে সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উপজেলা জমিয়ত ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে সেখানে পথসভায় বক্তব্য দেন জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম বাণীপুরী, সুনামগঞ্জ-৩ আসনে জমিয়তের সম্ভাব্য প্রার্থী মাওলানা হাম্মাদ আহমেদ গাজীনগরী, জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ইলিয়াস আহমেদ উপ্তিরপাড়ী ও সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুফিজুর রহমান ক্বাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা আ. হাই, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আতিকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মাওলানা জাহাঙ্গীর খান, সাংগঠনিক সম্পাদক মাওলানা জুনাইদ আহমেদ, দপ্তর সম্পাদক হা. আ. রকিব, উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আকমল খান, ছাত্র জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক হাফিজ মাহমুদুল হাসান, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি সালিক বিন রফিকসহ বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী।

পথসভায় বক্তারা মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নিখোঁজ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে সুস্থ-সবল অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর আহ্বান জানান। বক্তারা বলেন, “একজন সুপরিচিত আলেমে দ্বীনকে এভাবে নিখোঁজ করে রাখা দেশের মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করেছে।”

তারা হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, অবিলম্বে মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীকে উদ্ধার না করা হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/