• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আন্তর্জাতিক যুব দিবসে শৈলকুপায় জামায়াতের যুব র‍্যালি মহেশপুরে যুব জামায়াতের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে নাঙ্গলকোটে পাঁচদিন পর পরিত্যক্ত বাগান থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, জব্দ সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাওয়ের ডাক সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই মোবাইলসহ আটক ৩ স্বরূপনগরে সরকারি রাস্তা দখলমুক্তের দাবিতে মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা আদালতে ভাঙচুর ও বিচারকের ওপর হামলার প্রতিবাদ, ঘটনাস্থল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল শিবগঞ্জে এসএসসিতে এক বিষয়ে ফেল, বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপন দিতে কল করুন : মোবাইল : ০১৯২১-৭৭৪৯১১।

ঝিনাইদহে নিজের বন্দুকের গুলিতে ব্যবসায়ীর আত্মহত্যা

খালিদ হাসান বিন সাইদ ঝিনাইদহ প্রতিনিধি- / ১০৪ Time View
Update : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

ঝিনাইদহে নিজের বন্দুকের গুলিতে ব্যবসায়ীর আত্মহত্যা

খালিদ হাসান বিন সাইদ ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের কোটচাঁদপুরে নজরুল ইসলাম নজু (৫৫) নামের এক কাপড় ব্যবসায়ী নিজের লাইসেন্স করা বন্দুকের গুলিতে আত্মহত্যা করেছেন। শুক্রবার ভোর রাতে পৌর এলাকার সলেমানপুর গ্রামের উত্তরপাড়ায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

ছেলে ইয়াসিন আরাফাত ফাহিম জানান, রাত আনুমানিক ১টার দিকে আব্বা দুইতলা থেকে নেমে নিচতলার একটি কক্ষে যান। যাওয়ার সময় দোতলার প্রধান গেটে সিটকিনি লাগিয়ে দেন তিনি। রাতে কোন এক সময় লাইসেন্সকৃত বন্দুকের নল মুখের ভিতর চালিয়ে গুলি করে আত্মহত্যা করেন।

মৃত্যুর আগে আব্বার পরিচিত একজনকে ফোন দিয়ে বলেন আমি মারা যাচ্ছি বন্দুকের গুলি লোড করে ফেলেছি বলে ফোন কেটে দেন। আমার ঘরে ফ্যান চলার কারণে আমি গুলির শব্দ শুনতে পাইনি। ভোর রাতে ঘর থেকে বের হতে গিয়ে দেখি ঘরের দরজায় ছিটকানি দেওয়া। পরে পাশের বাড়ির শাহিদা নামে এক ভাবীর কাছে ফোন দিয়ে বাড়িতে আসতে বলি। আব্বা আগেই বাড়ি ঢোকার মেনগেট খুলে রেখেছিল। ভাবি এসে ছিটকানি খুলে দিলে নিচতলায় এসে দেখি আব্বার রুমের মেঝেতে মৃতদেহ পড়ে আছে রক্তাক্ত অবস্থায়।

ব্যাংকে প্রায় দুই কোটি টাকা লোন আছে সেটা কিছুদিন আগে ডি-ভোলডার হয়ে গিয়েছিলো যার কারণে দুশ্চিন্তায় ছিল সে থেকেই এমনটা হতে পারে।

সকালে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত নজরুল ইসলাম নজু সলেমানপুর গ্রামের মৃত আব্দুর রহিম বিশ্বাসের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পৌর শহরে গার্মেন্টস ব্যবসা করে আসছিলেন।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার কোটচাঁদপুর সার্কেল মুন্না বিশ্বাস।

কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতব্বর বলেন, দীর্ঘদিন ধরে তার পারিবারিক কলহ চলছিলো। পাশাপাশি ব্যাংকের ঋণও ছিলো। প্রাথমিকভাবে আমরা আত্মহত্যা বলে ধারণা করছি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/