• শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শৈলকূপায় জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মিন্টু ঢালীর জামায়াতে যোগদান শৈলকূপার কাতলা গাড়ি বাজারে দুর্ধর্ষ ডাকাতি, ক্ষতি প্রায় ৬ লাখ টাকা শৈলকুপায় কুমার নদে ট্রাক পড়ে ড্রাইভার ও হেলপারের মর্মান্তিক মৃত্যু শৈলকুপা দোকান মালিক সমিতির আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শৈলকুপা বাজার দোকান মালিক সমিতির কার্যনির্বাহী কমিটি–২০২৬ গঠন শৈলকুপায় জামায়াতের প্রার্থী অধ্যাপক এ এস এম মতিউর রহমানের মনোনয়ন ফরম জমা শৈলকুপায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত শৈলকুপা থানায় নবাগত অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করলেন মোঃ হুমায়ুন কবির মোল্লা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপন দিতে কল করুন : মোবাইল : ০১৯২১-৭৭৪৯১১।

“জ্যেষ্ঠ সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের জন্মদিনে শ্রদ্ধা, শুভকামনা ও অনুপ্রেরণার স্মৃতি”

মোঃ শহিদুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ / ৫৯ Time View
Update : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

“জ্যেষ্ঠ সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের জন্মদিনে শ্রদ্ধা, শুভকামনা ও অনুপ্রেরণার স্মৃতি”

মোঃ শহিদুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ

আজ জ্যেষ্ঠ সাংবাদিক, প্রবীণ লেখক এবং মহান মুক্তিযুদ্ধের গৌরবময় সৈনিক মইনুদ্দীন কাদেরী শওকত-এর শুভ জন্মদিন। দীর্ঘদিনের সাংবাদিকতা ও সমাজসেবায় নিষ্ঠা, সাহসী কলম এবং নৈতিকতার প্রতি দৃঢ় অবস্থান তাঁকে সহকর্মী, পাঠক ও সাধারণ মানুষের কাছে করে তুলেছে এক অনন্য প্রেরণার প্রতীক।

সহকর্মীরা জানিয়েছেন, চলার পথে সব সময় শওকত ভাইকে পাশে পাওয়া গেছে। তিনি শুধু সংবাদপত্রের পাতাতেই নয়, বরং সমাজ ও মানবতার কল্যাণে অবিচল এক ব্যক্তিত্ব। তাঁকে নিয়ে লিখে শেষ করা যাবে না উল্লেখ করে অনেকে বলেছেন—

“শওকত ভাই আমাদের শক্তি ও অনুপ্রেরণা। তাঁর আন্তরিকতা, সাহসী চিন্তা ও ন্যায়নিষ্ঠ অবস্থান সাংবাদিকতার জগতে এক আলোকবর্তিকা।”

শওকত ভাই শুধু একজন সাংবাদিকই নন, তিনি সাংবাদিকতার এক জীবন্ত ইতিহাস। তাঁর কলম, তাঁর দৃঢ়চেতা নৈতিক অবস্থান এবং মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা প্রজন্ম থেকে প্রজন্মের সাংবাদিকদের অনুপ্রেরণা হয়ে আছে।

একজন লেখক স্মৃতিচারণ করে বলেন, “আমি যখন আমার লেখা বই ‘সাংবাদিক ও সংবাদপত্রের কথা’ তাঁর হাতে অর্পণ করার সৌভাগ্য লাভ করি, সেই মুহূর্তটি আমার জন্য ছিল এক অনন্য সম্মানের সময়। বইটি গ্রহণ করার পর তিনি বলেছিলেন— ‘এই ধরনের বই শুধু উপহার নয়, সাংবাদিকতার সত্যিকারের পাঠশালা। সাংবাদিক হতে হলে এমন বই পড়া উচিত, চিন্তা করা উচিত।’ তাঁর সেই কথা আমার লেখকজীবনের পথচলায় এক অমূল্য দিকনির্দেশনা।”

এই বিশেষ দিনে সহকর্মী, শুভানুধ্যায়ী ও পাঠক মহল তাঁর জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন। সবার অভিন্ন প্রার্থনা—তিনি যেন সুস্থ থাকেন, দীর্ঘায়ু হন এবং আগামী দিনগুলোতেও সত্য ও ন্যায়ের পথে সমাজকে আলোকিত করে চলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/