• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আন্তর্জাতিক যুব দিবসে শৈলকুপায় জামায়াতের যুব র‍্যালি মহেশপুরে যুব জামায়াতের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে নাঙ্গলকোটে পাঁচদিন পর পরিত্যক্ত বাগান থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, জব্দ সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাওয়ের ডাক সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই মোবাইলসহ আটক ৩ স্বরূপনগরে সরকারি রাস্তা দখলমুক্তের দাবিতে মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা আদালতে ভাঙচুর ও বিচারকের ওপর হামলার প্রতিবাদ, ঘটনাস্থল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল শিবগঞ্জে এসএসসিতে এক বিষয়ে ফেল, বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপন দিতে কল করুন : মোবাইল : ০১৯২১-৭৭৪৯১১।

মেহেরপুরে ৬০ গ্রাম হেরোইনসহ অবসরপ্রাপ্ত সেনা সদস্য আটক

শাহারুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলা প্রতিনিধি / ৯৬ Time View
Update : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

মেহেরপুরে ৬০ গ্রাম হেরোইনসহ অবসরপ্রাপ্ত সেনা সদস্য আটক

শাহারুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলা প্রতিনিধি

মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামে সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ৬০ গ্রাম হেরোইনসহ চাঁদ আলী নামের এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে আটক করা হয়েছে। সোমবার সকালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক চাঁদ আলী ওই গ্রামের আমেশাতলা পাড়ার বাসিন্দা আব্দুল কুদ্দুসের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক রহমত আলীর নেতৃত্বে চাঁদ আলীর বাড়ি ঘেরাও করা হয়। এ সময় তাকে আটক করে তার কাছ থেকে ৬০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

জানা গেছে, ২০২৩ সালে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর চাঁদ আলী মাদক ব্যবসার সঙ্গে যুক্ত হন।

অভিযানে আরও উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এএসআই রফিকুজ্জামান, রুহুল আমিনসহ সেনাবাহিনীর অন্যান্য সদস্যরা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/