
শৈলকুপায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে জেলা প্রশাসকের মত বিনিময় সভা
ঝিনাইদহের শৈলকুপায় ডি,সি,মোহাম্মদ আব্দুল আওয়ালের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৯ সেপ্টেম্বর দুপুর ১২ টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাসের সভাপতিত্বে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যম ব্যক্তিবর্গের সাথে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বাল্যবিবাহ, যৌতুক, আত্মহত্যা, ডেঙ্গু, জঙ্গিবাদ বিরোধী কার্যক্রম, উন্নয়নমূলক কার্যক্রম এবং উপজেলা সার্বিক বিষয়ে সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল।
শিশু শ্রম ,বাল্যবিবাহ, মাদকসহ সামাজিকভাবে
ক্ষতিকর এ সকল বিষয়ে সরকারী, বেসরকারী ও সমাজের সকল শ্রেণীর নেতৃবৃন্দকে কাজ করার জন্য আহ্বান জানান।
বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার ভূমি মোঃ সিরাজুস সালেহীন। উপজেলা প:প: কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুন। থানার তদন্ত কর্মকর্তা মোঃ শাকিল আহমেদ । কৃষি কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান। আরো উপস্থিত ছিলেন উপজেলার সকল দপ্তরের দপ্তর প্রধানগণ, বিভিন্ন দলের নেতৃবৃন্দ, স্কুল কলেজের প্রধান গণ, মুক্তিযোদ্ধা,সাংবাদিক ও স্থান গণমাধ্যম ব্যক্তিবর্গ। এ সময় বক্তারা আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস। এ সময় জেলা প্রশাসক প্রত্যেকের বক্তব্য শোনেন এবং সেটা নিজেই নোট ডাউন করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আশ্বাস দেন।
https://slotbet.online/