• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আন্তর্জাতিক যুব দিবসে শৈলকুপায় জামায়াতের যুব র‍্যালি মহেশপুরে যুব জামায়াতের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে নাঙ্গলকোটে পাঁচদিন পর পরিত্যক্ত বাগান থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, জব্দ সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাওয়ের ডাক সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই মোবাইলসহ আটক ৩ স্বরূপনগরে সরকারি রাস্তা দখলমুক্তের দাবিতে মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা আদালতে ভাঙচুর ও বিচারকের ওপর হামলার প্রতিবাদ, ঘটনাস্থল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল শিবগঞ্জে এসএসসিতে এক বিষয়ে ফেল, বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপন দিতে কল করুন : মোবাইল : ০১৯২১-৭৭৪৯১১।

শান্তিগঞ্জে  যুবকের  জমিয়ে রাখা টাকা চুরির অভিযোগ

মান্নার মিয়া,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:: / ৯৯ Time View
Update : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

শান্তিগঞ্জে  যুবকের  জমিয়ে রাখা টাকা চুরির অভিযোগ

মান্নার মিয়া,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি::

সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রবাসে যাওয়ার স্বপ্ন ভেঙে গেছে মঈনুল হক নামে এক যুবকের। দীর্ঘদিন জমি বিক্রি ও ধারদেনা করে জমানো ১৫ লাখ টাকা চুরি হয়ে নিঃস্ব হয়ে পড়েছেন তিনি।

ঘটনাটি ঘটে গত ৭ সেপ্টেম্বর রাতে শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের সৈদপুর গ্রামে।

ওইদিন মঈনুল ও তাঁর স্ত্রী বাড়িতে ছিলেন না। এ সুযোগে অজ্ঞাত দুর্বৃত্তরা তাঁর শয়ন কক্ষের দরজা ভেঙে স্টিলের আলমারি থেকে নগদ টাকা ও ব্যাংক অ্যাকাউন্টের স্বাক্ষর করা চেক বই নিয়ে যায়।

ঘটনার পরদিন সকালে বাড়ি ফিরে আলমারি তালা ভাঙা ও ঘরের সবকিছু ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখে হতবাক হয়ে যান মঈনুল। পরে তিনি শান্তিগঞ্জ থানায় অজ্ঞাত নামা কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেছেন, তাঁর পূবালী ব্যাংক পাগলা বাজার শাখার দুটি অ্যাকাউন্টের বেশ কয়েকটি স্বাক্ষর করা চেক পাতাও চুরি হয়েছে। এর মধ্যে একটি ব্ল্যাঙ্ক চেক পূর্বে স্থানীয় এক ব্যক্তির কাছে ধার হিসেবে দিয়েছিলেন। তিনি আশঙ্কা করছেন—এসব চেক পাতা ব্যবহার করে তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানোর ষড়যন্ত্র হতে পারে।

চুরির খবর পেয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, বিদেশ যাওয়ার জন্য বহু কষ্টে জমানো টাকার এভাবে চুরি হয়ে যাওয়া একদিকে যেমন মঈনুলের ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছে, অন্যদিকে চেক পাতা নিয়ে নতুন ঝুঁকিও তৈরি হয়েছে।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আব্দুল আহাদ বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/