• শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শৈলকূপায় জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মিন্টু ঢালীর জামায়াতে যোগদান শৈলকূপার কাতলা গাড়ি বাজারে দুর্ধর্ষ ডাকাতি, ক্ষতি প্রায় ৬ লাখ টাকা শৈলকুপায় কুমার নদে ট্রাক পড়ে ড্রাইভার ও হেলপারের মর্মান্তিক মৃত্যু শৈলকুপা দোকান মালিক সমিতির আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শৈলকুপা বাজার দোকান মালিক সমিতির কার্যনির্বাহী কমিটি–২০২৬ গঠন শৈলকুপায় জামায়াতের প্রার্থী অধ্যাপক এ এস এম মতিউর রহমানের মনোনয়ন ফরম জমা শৈলকুপায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত শৈলকুপা থানায় নবাগত অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করলেন মোঃ হুমায়ুন কবির মোল্লা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপন দিতে কল করুন : মোবাইল : ০১৯২১-৭৭৪৯১১।

মাগুরায় জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড ও কল্যাণ সভা অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি : / ৯০ Time View
Update : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

মাগুরায় জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড ও কল্যাণ সভা অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি :

মাগুরা জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে শনিবার জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড এবং সেপ্টেম্বর-২০২৫ মাসের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

প্যারেডে সালামী গ্রহণ ও পরিদর্শন করেন পুলিশ সুপার মিনা মাহমুদা, বিপিএম, পিপিএম। প্যারেডের অধিনায়ক ছিলেন পুলিশ লাইন্স মাগুরার আরআই। এসময় পুলিশ সুপার অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

পরবর্তীতে পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার জনাব মিনা মাহমুদা। সভায় উপস্থিত অফিসার ও ফোর্সদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা তিনি মনোযোগ সহকারে শুনেন এবং সংশ্লিষ্ট ইনচার্জগণকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহ্ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ মিরাজুল ইসলাম, পিপিএম, সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল) নিশাত আল নাহিয়ান। এছাড়া জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জসহ অন্যান্য ইউনিট প্রধানগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/