• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আন্তর্জাতিক যুব দিবসে শৈলকুপায় জামায়াতের যুব র‍্যালি মহেশপুরে যুব জামায়াতের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে নাঙ্গলকোটে পাঁচদিন পর পরিত্যক্ত বাগান থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, জব্দ সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাওয়ের ডাক সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই মোবাইলসহ আটক ৩ স্বরূপনগরে সরকারি রাস্তা দখলমুক্তের দাবিতে মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা আদালতে ভাঙচুর ও বিচারকের ওপর হামলার প্রতিবাদ, ঘটনাস্থল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল শিবগঞ্জে এসএসসিতে এক বিষয়ে ফেল, বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপন দিতে কল করুন : মোবাইল : ০১৯২১-৭৭৪৯১১।

সিরাজগঞ্জে র‌্যাব-১২ এর অভিযানে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বিশেষ প্রতিনিধ / ১০৭ Time View
Update : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

সিরাজগঞ্জে র‌্যাব-১২ এর অভিযানে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বিশেষ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের শাহজাদপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ এর অভিযানে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সেলিম রেজা গ্রেফতার হয়েছেন। তিনি উপজেলার পোতাজিয়া গ্রামের বাসিন্দা।

র‌্যাব জানায়, ২০১২ সালের ২৩ আগস্ট শাহজাদপুর থানায় বাদী মো. ওসমান গণী একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-২২, ধারা: ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/১১৪)। মামলার দীর্ঘ শুনানি শেষে গত ২৭ আগস্ট ২০২৫ তারিখে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালত-০২ আসামি সেলিম রেজাকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং তিন মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, অধিনায়কের নির্দেশনায় গত ১২ সেপ্টেম্বর বিকেল ৫টা ৫ মিনিটে সদর কোম্পানির একটি দল শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সেলিম রেজাকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর তাঁকে আইনানুগ প্রক্রিয়ার অংশ হিসেবে শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, প্রতিষ্ঠার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষায়, সন্ত্রাস, খুন, অপহরণ, মাদক ব্যবসাসহ নানা অপরাধ দমনে তারা কাজ করছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় সংস্থাটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/