
সিরাজগঞ্জে র্যাব-১২ এর অভিযানে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
বিশেষ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ এর অভিযানে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সেলিম রেজা গ্রেফতার হয়েছেন। তিনি উপজেলার পোতাজিয়া গ্রামের বাসিন্দা।
র্যাব জানায়, ২০১২ সালের ২৩ আগস্ট শাহজাদপুর থানায় বাদী মো. ওসমান গণী একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-২২, ধারা: ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/১১৪)। মামলার দীর্ঘ শুনানি শেষে গত ২৭ আগস্ট ২০২৫ তারিখে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালত-০২ আসামি সেলিম রেজাকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং তিন মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, অধিনায়কের নির্দেশনায় গত ১২ সেপ্টেম্বর বিকেল ৫টা ৫ মিনিটে সদর কোম্পানির একটি দল শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সেলিম রেজাকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর তাঁকে আইনানুগ প্রক্রিয়ার অংশ হিসেবে শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, প্রতিষ্ঠার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষায়, সন্ত্রাস, খুন, অপহরণ, মাদক ব্যবসাসহ নানা অপরাধ দমনে তারা কাজ করছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় সংস্থাটি।
https://slotbet.online/