• শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শৈলকূপায় জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মিন্টু ঢালীর জামায়াতে যোগদান শৈলকূপার কাতলা গাড়ি বাজারে দুর্ধর্ষ ডাকাতি, ক্ষতি প্রায় ৬ লাখ টাকা শৈলকুপায় কুমার নদে ট্রাক পড়ে ড্রাইভার ও হেলপারের মর্মান্তিক মৃত্যু শৈলকুপা দোকান মালিক সমিতির আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শৈলকুপা বাজার দোকান মালিক সমিতির কার্যনির্বাহী কমিটি–২০২৬ গঠন শৈলকুপায় জামায়াতের প্রার্থী অধ্যাপক এ এস এম মতিউর রহমানের মনোনয়ন ফরম জমা শৈলকুপায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত শৈলকুপা থানায় নবাগত অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করলেন মোঃ হুমায়ুন কবির মোল্লা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপন দিতে কল করুন : মোবাইল : ০১৯২১-৭৭৪৯১১।

নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি / ৭৭ Time View
Update : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ীতে ‘আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের’ সাংগঠনিক পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর শনিবার উপজেলা হলরুম- তেপান্তরে এই আয়োজন করা হয়।

আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সারোয়ার হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান।

ওই সংগঠনের কার্যকরী সভাপতি আমানুল্লাহ আসিফ মীরের স্বাগত বক্তব্যে সংগঠনের কার্যবিবরণী উপস্থাপন করেন যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম শামীম, সচেতন নাগরিক কমিটি (সনাক) সদস্য আমিনুল ইসলাম।

আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক শাহিন আলমের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা সামেদুল ইসলাম তালুকদার, মকবুল হোসেন মকুল, ছামিউল হক, খন্দকার আব্দুল আলীম, আনিসুজ্জামান বাপ্পী প্রমুখ।

পরে সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য কমিটি গঠন করা হয়। সংগঠনটির অন্যতম উপদেষ্টা মাজহারুল ইসলাম আরিফ এই কমিটি প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপজেলা সহকারী সিএ-টু-ইউএনও হাবিবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজা ইয়াসমিন ও উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী এবং আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের সকল পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/