• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আন্তর্জাতিক যুব দিবসে শৈলকুপায় জামায়াতের যুব র‍্যালি মহেশপুরে যুব জামায়াতের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে নাঙ্গলকোটে পাঁচদিন পর পরিত্যক্ত বাগান থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, জব্দ সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাওয়ের ডাক সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই মোবাইলসহ আটক ৩ স্বরূপনগরে সরকারি রাস্তা দখলমুক্তের দাবিতে মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা আদালতে ভাঙচুর ও বিচারকের ওপর হামলার প্রতিবাদ, ঘটনাস্থল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল শিবগঞ্জে এসএসসিতে এক বিষয়ে ফেল, বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপন দিতে কল করুন : মোবাইল : ০১৯২১-৭৭৪৯১১।

হরিনাকুন্ডুতে সরকারি লালন শাহ কলেজে নবীন বরণ অনুষ্ঠিত 

আব্দুল্লাহ আল মামুন হরিনাকুন্ডু সংবাদদাতা,   / ১১৫ Time View
Update : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

হরিনাকুন্ডুতে সরকারি লালন শাহ কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

আব্দুল্লাহ আল মামুন হরিনাকুন্ডু সংবাদদাতা,

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার ঐতিহ্যবাহী সরকারি লালন শাহ কলেজে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির হরিণাকুন্ডু উপজেলা শাখার ছাত্রদের আয়োজনে, শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী ও জেলা আমীর আলী আজম মো: আবু বকর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিনাকুন্ডু উপজেলা জামায়াতের আমীর ও জামায়াতে ইসলামী মনোনীত হরিনাকুন্ডু উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা মো: বাবুল হোসেন, ইসলামি বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি মো: ইউসুফ আলী, ঝিনাইদহ জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মো: ওবাদুর রহমান খান,উপজেলা সেক্রেটারি মো: ইদ্রিস আলী,পৌর আমীর মো: শফি উদ্দীন, হরিনাকুন্ডু থানা শাখার সভাপতি মো: রাশেদ খান, লালন শাহ কলেজের সভাপতি মো: আবু সাঈদ এবং পৌর সভাপতি মো: আকিমুল ইসলাম।

অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয় এবং দেশ গঠনে সুশিক্ষা, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানটি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এবং এতে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রাণবন্ত ছাত্রদের বরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে, মিডিয়ার উপস্থিতিতে আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/