• শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শৈলকূপায় জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মিন্টু ঢালীর জামায়াতে যোগদান শৈলকূপার কাতলা গাড়ি বাজারে দুর্ধর্ষ ডাকাতি, ক্ষতি প্রায় ৬ লাখ টাকা শৈলকুপায় কুমার নদে ট্রাক পড়ে ড্রাইভার ও হেলপারের মর্মান্তিক মৃত্যু শৈলকুপা দোকান মালিক সমিতির আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শৈলকুপা বাজার দোকান মালিক সমিতির কার্যনির্বাহী কমিটি–২০২৬ গঠন শৈলকুপায় জামায়াতের প্রার্থী অধ্যাপক এ এস এম মতিউর রহমানের মনোনয়ন ফরম জমা শৈলকুপায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত শৈলকুপা থানায় নবাগত অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করলেন মোঃ হুমায়ুন কবির মোল্লা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপন দিতে কল করুন : মোবাইল : ০১৯২১-৭৭৪৯১১।

ঝিনাইদহের শৈলকুপায় প্রতিমা ভাঙচুর, মানসিক ভারসাম্যহীন ব্যক্তি আটক

নিজস্ব সংবাদদাতা: / ৯৫ Time View
Update : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

ঝিনাইদহের শৈলকুপায় প্রতিমা ভাঙচুর, মানসিক ভারসাম্যহীন ব্যক্তি আটক

নিজস্ব সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি ইউনিয়নের হরিতলা মন্দিরে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ মনজের আলী (৫১) নামের এক ব্যক্তিকে আটক করেছে।
মন্দির কমিটির সভাপতি বিকাশ কুমার বিশ্বাস জানান, সোমবার দিবাগত রাতে হরিতলা মন্দিরে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে মন্দিরে গিয়ে দেখা যায়, অসুর, কার্তিক এবং সরস্বতীসহ মোট ৬টি প্রতিমার মাথা ভাঙা অবস্থায় রয়েছে এবং সেগুলোর কিছু অংশ মন্দিরের পাশের পুকুরে ফেলে দেওয়া হয়েছে। পরে মন্দিরের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা যায়, এলাকার মানসিক ভারসাম্যহীন মনজের আলী এই ঘটনাটি ঘটিয়েছেন। ফুটেজে আরও দেখা যায়, মনজের আলী মন্দিরে প্রবেশ করে প্রতিমাগুলোর মাথা ভেঙে দেন এবং সেগুলো পুকুরে ফেলে দেন।
স্থানীয়রা জানান,
আগের দিনও তাকে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কাদাছেনার কাজে অংশ নিতে দেখা গেছে।
খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত মনজের আলীকে আটক করে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, আটককৃত মনজের আলীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়াও ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিষয়টি খতিয়ে দেখছেন।
এদিকে, খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল ইসলাম এবং ঝিনাইদহের পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং স্থানীয়দের সাথে কথা বলেছেন। তাঁরা জানিয়েছেন, ঘটনাটির তদন্ত চলছে এবং এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে কোনো উত্তেজনা যেন না ছড়ায়, সেদিকেও নজর রাখা হচ্ছে।
ডি আই জি আরো বলেন, এটা খুবই দুঃখজনক ঘটনা, আমরা নিরাপত্তার জন্য সদা তৎপর, যে ক্ষতি হয়েছে সেটা তো কারো পক্ষে দেয়া সম্ভব নয়, তবে তারা যেন নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারে, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সজাগ দৃষ্টি রাখবে।
সাংবাদিকদের সহযোগিতা চান পেছনের কোন ষড়যন্ত্র কাহিনী থাকলে তা উদ্ধারে।
শৈলকপা থানার ওসি মাসুম খান জানান, এ ঘটনায় মনজেল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে, এখন পর্যন্ত অন্য কারো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।
শৈলকুপা থানা পুলিশ ও ঝিনাইদহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কর্মকর্তারা উপস্থিত হয়ে মন্দির পরিদর্শন করেছেন। তারা জানান, ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে এটি একজন মানসিক প্রতিবন্ধীর কর্মকাণ্ড বলেই মনে হলেও, পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/