
শ্যামনগরে ইসলামী যুব আন্দোলন সভাপতির বাসায় সন্ত্রাসী হামলা
হুসাইন বিন আফতাব, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ ফয়জুল্লাহ ও তাঁর পরিবারের উপর মুখোশধারী সন্ত্রাসীরা বর্বরোচিত হামলা চালিয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে একদল সন্ত্রাসী লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে ফয়জুল্লাহর বাসভবনে হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি প্রহার করা হয়। এতে তিনি মারাত্মকভাবে মাথায় আঘাতপ্রাপ্ত হন এবং পরিবারের অন্যান্য সদস্যরাও আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইসলামী যুব আন্দোলনের নেতৃবৃন্দ। পাশাপাশি তারা ফয়জুল্লাহ ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
স্থানীয়রা জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের জরুরি পদক্ষেপ প্রয়োজন।
https://slotbet.online/