• শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শৈলকূপায় জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মিন্টু ঢালীর জামায়াতে যোগদান শৈলকূপার কাতলা গাড়ি বাজারে দুর্ধর্ষ ডাকাতি, ক্ষতি প্রায় ৬ লাখ টাকা শৈলকুপায় কুমার নদে ট্রাক পড়ে ড্রাইভার ও হেলপারের মর্মান্তিক মৃত্যু শৈলকুপা দোকান মালিক সমিতির আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শৈলকুপা বাজার দোকান মালিক সমিতির কার্যনির্বাহী কমিটি–২০২৬ গঠন শৈলকুপায় জামায়াতের প্রার্থী অধ্যাপক এ এস এম মতিউর রহমানের মনোনয়ন ফরম জমা শৈলকুপায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত শৈলকুপা থানায় নবাগত অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করলেন মোঃ হুমায়ুন কবির মোল্লা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপন দিতে কল করুন : মোবাইল : ০১৯২১-৭৭৪৯১১।

এস আলম গ্রুপের নিয়োগ বাতিলের দাবিতে পাঁচবিবিতে বিক্ষোভ ও মানববন্ধন

জয়পুরহাট প্রতিনিধি: / ১৫৪ Time View
Update : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

  • এস আলম গ্রুপের নিয়োগ বাতিলের দাবিতে পাঁচবিবিতে বিক্ষোভ ও মানববন্ধন

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবিতে ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপ কর্তৃক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকাল ৯টায় পাঁচবিবি তিনমাথা চত্বরে বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশী পরিষদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শত শত গ্রাহক, চাকরি প্রত্যাশী ও স্থানীয় সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন পাঁচবিবি বণিক সমিতির সভাপতি তাজুল ইসলাম, ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের জেলা সহ-সভাপতি হারুনুর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী আবুল বাশার, আব্দুল মাবুদ, মোশাররফ হোসেন, চাকরি প্রত্যাশী শাহজাহান ও শামীম সরদারসহ অনেকে।

বক্তারা অভিযোগ করেন, এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকে অন্যায্যভাবে বহিরাগত কর্মকর্তাদের নিয়োগ দিয়েছে, যার ফলে স্থানীয় শিক্ষিত তরুণরা বঞ্চিত হচ্ছে। স্থানীয়দের যোগ্যতা, মেধা ও দক্ষতা উপেক্ষা করে বাইরের লোকদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে—যা স্পষ্ট বৈষম্যের শামিল বলে তারা উল্লেখ করেন।

বক্তারা আরও বলেন, পাঁচবিবি উপজেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলে স্থানীয় তরুণরা বহু বছর ধরে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হয়ে আসছেন। অথচ এস আলম কর্তৃপক্ষ স্থানীয়দের প্রতি বৈষম্য করে নিজেদের প্রভাববলয় তৈরি করছে, যা শুধু চাকরির বাজারে নয়, অর্থনৈতিক বৈষম্যও বাড়িয়ে দিচ্ছে।

মানববন্ধনে বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশী পরিষদের নেতৃবৃন্দ কয়েকটি দাবি তুলে ধরেন। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে—

২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম কর্তৃক ইসলামী ব্যাংক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে প্রদত্ত সকল ‘অবৈধ নিয়োগ’ বাতিল করতে হবে।

দেশের সকল অঞ্চল থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে দক্ষ ও যোগ্য কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিতে হবে।

এস আলম কর্তৃক পাচারকৃত লক্ষ কোটি টাকা দ্রুত দেশে ফিরিয়ে আনার কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সরকার কর্তৃক জব্দকৃত অর্থ ও সম্পদ দ্বারা এস আলমের দায়-দেনা সমন্বয়ের ব্যবস্থা করতে হবে।

যে সমস্ত কর্মকর্তা বা ব্যক্তি মিথ্যা তথ্য ও অপপ্রচার দ্বারা ইসলামী ব্যাংকের সুনাম ক্ষুণ্ণ করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, স্থানীয় বেকার তরুণদের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/