• শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শৈলকূপায় জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মিন্টু ঢালীর জামায়াতে যোগদান শৈলকূপার কাতলা গাড়ি বাজারে দুর্ধর্ষ ডাকাতি, ক্ষতি প্রায় ৬ লাখ টাকা শৈলকুপায় কুমার নদে ট্রাক পড়ে ড্রাইভার ও হেলপারের মর্মান্তিক মৃত্যু শৈলকুপা দোকান মালিক সমিতির আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শৈলকুপা বাজার দোকান মালিক সমিতির কার্যনির্বাহী কমিটি–২০২৬ গঠন শৈলকুপায় জামায়াতের প্রার্থী অধ্যাপক এ এস এম মতিউর রহমানের মনোনয়ন ফরম জমা শৈলকুপায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত শৈলকুপা থানায় নবাগত অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করলেন মোঃ হুমায়ুন কবির মোল্লা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপন দিতে কল করুন : মোবাইল : ০১৯২১-৭৭৪৯১১।

২৮ অক্টোবর হত্যাকাণ্ডের প্রতিবাদে শার্শায় জামায়াতের বিক্ষোভ মিছিল

মোঃ সজিদ হুসাইন / ৮৮ Time View
Update : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

২৮ অক্টোবর হত্যাকাণ্ডের প্রতিবাদে শার্শায় জামায়াতের বিক্ষোভ মিছিল

মোঃ সজিদ হুসাইন ,যশোর জেলা প্রতিনিধি:

২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানী ঢাকার পল্টনে আওয়ামী লীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে লগি-বৈঠা দিয়ে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর বর্বর হামলা চালিয়ে নির্মমভাবে হত্যা করে এবং সেই নৃশংস হত্যার লাশের উপর নৃত্য করে। সেই নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদ ও দায়ীদের বিচারের দাবিতে আজ ২৮ অক্টোবর ২০২৫, শার্শা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা দাঁড়িপাল্লার কান্ডারি, সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মাওলানা আজিজুর রহমান আরো উপস্থিত ছিলেন শার্শা উপজেলা জামায়াত ইসলামের আমির অধ্যাপক গোলাম ফারুক এবং সেক্রেটারি এডভোকেট জাহাঙ্গীর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন যুব বিভাগের সভাপতি আবুল কালাম আজাদ প্রচার সম্পাদক মকবুল হুসাইন সহ শার্শা উপজেলা জামায়াত ইসলামের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন ও ওর্য়াড জামায়াত ইসলামের নেতৃবৃন্দ এবং শার্শা উপজেলার সর্ব স্থরের জনসাধারন।

বিক্ষোভ মিছিলটি শার্শা উপজেলার নাভারন বাজারের সেবা ক্লিনিক মোড় থেকে শুরু হয়ে নাভারন সাতহ্মিরা মোড়ে সমাবেশে রূপ নেয়। এতে উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্রশিবির, যুব সমাজ এবং স্থানীয় কয়েক হাজাজনগণ অংশগ্রহণ করেন।

বক্তব্যে নেতারা বলেন:

“২০০৬ সালের ২৮ অক্টোবর ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কলঙ্কিত দিন। সেদিন রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে প্রকাশ্যে মানুষকে হত্যা করা হয়েছিল। অথচ আজও সেই হত্যাকাণ্ডের বিচার হয়নি। বরং হত্যাকারীরা রাজনৈতিকভাবে পুরস্কৃত হয়েছে।”

নেতারা আরও বলেন:

“আমরা বিচার চাই, আইনের উপর শ্রদ্ধা রেখে আমরা ন্যায় বিচার পাবার জন্য আশাবাদি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/