• শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শৈলকূপায় জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মিন্টু ঢালীর জামায়াতে যোগদান শৈলকূপার কাতলা গাড়ি বাজারে দুর্ধর্ষ ডাকাতি, ক্ষতি প্রায় ৬ লাখ টাকা শৈলকুপায় কুমার নদে ট্রাক পড়ে ড্রাইভার ও হেলপারের মর্মান্তিক মৃত্যু শৈলকুপা দোকান মালিক সমিতির আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শৈলকুপা বাজার দোকান মালিক সমিতির কার্যনির্বাহী কমিটি–২০২৬ গঠন শৈলকুপায় জামায়াতের প্রার্থী অধ্যাপক এ এস এম মতিউর রহমানের মনোনয়ন ফরম জমা শৈলকুপায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত শৈলকুপা থানায় নবাগত অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করলেন মোঃ হুমায়ুন কবির মোল্লা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপন দিতে কল করুন : মোবাইল : ০১৯২১-৭৭৪৯১১।

মানবিক আরএমও’র বদলিতে শৈলকূপা বাসি উদ্বেগ — এলাকাবাসীর দাবি, “অবিলম্বে অর্ডার বাতিল করা হোক”

স্টাফ রিপোর্টার / ৯১৫ Time View
Update : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

মানবিক আরএমও’র বদলিতে শৈলকূপা বাসি উদ্বেগ — এলাকাবাসীর দাবি, “অবিলম্বে অর্ডার বাতিল করা হোক”

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুল্লাহ আল মামুনের বদলির আদেশে উপজেলার সর্বস্তরের মানুষ উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে। মানবিক ও দায়িত্বশীল চিকিৎসক হিসেবে পরিচিত এই ডাক্তারের হঠাৎ বদলির খবর ছড়িয়ে পড়তেই এলাকাজুড়ে নেমে আসে হতাশার ছায়া।

জানাযায়, খুলনা বিভাগীয় পরিচালকের দপ্তর থেকে একটি তদন্তের ভিত্তিতে এই বদলির আদেশ জারি করা হয়। তবে তদন্তকারী কর্মকর্তা ডা. সাজ্জাদ জানান, তদন্তকালীন সময় ডা. আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে কোনো ধরনের অনিয়ম বা শৃঙ্খলাভঙ্গের প্রমাণ পাওয়া যায়নি। এমনকি অভিযোগকারীও তদন্তের সময় উপস্থিত ছিলেন না।

স্থানীয়দের অভিযোগ, ডা. মামুনকে পরিকল্পিতভাবে প্রতিহিংসার জালে ফেলা হয়েছে। তারা বলেন, দীর্ঘদিন ধরে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি নিষ্ঠা, সততা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তার তত্ত্বাবধানে হাসপাতালের চিকিৎসাসেবা অনেক উন্নত হয়েছে এবং রোগীরা সহজেই চিকিৎসা সেবা পাচ্ছিলেন।

এলাকাবাসী আশঙ্কা করছে, তার বদলিতে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়তে পারে। তাই তারা অবিলম্বে এই বদলির আদেশ বাতিল করে ডা. আব্দুল্লাহ আল মামুনকে তার আগের পদে বহাল রাখার জোর দাবি জানিয়েছেন।

স্থানীয় সুধীজন, জনপ্রতিনিধি ও রোগী পরিবারের পক্ষ থেকেও একযোগে বলা হচ্ছে—

“মানবিক এই ডাক্তারকে হারালে শৈলকূপার সাধারণ মানুষের চিকিৎসা সেবায় বিরূপ প্র

ভাব পড়বে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/