• শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শৈলকূপায় জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মিন্টু ঢালীর জামায়াতে যোগদান শৈলকূপার কাতলা গাড়ি বাজারে দুর্ধর্ষ ডাকাতি, ক্ষতি প্রায় ৬ লাখ টাকা শৈলকুপায় কুমার নদে ট্রাক পড়ে ড্রাইভার ও হেলপারের মর্মান্তিক মৃত্যু শৈলকুপা দোকান মালিক সমিতির আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শৈলকুপা বাজার দোকান মালিক সমিতির কার্যনির্বাহী কমিটি–২০২৬ গঠন শৈলকুপায় জামায়াতের প্রার্থী অধ্যাপক এ এস এম মতিউর রহমানের মনোনয়ন ফরম জমা শৈলকুপায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত শৈলকুপা থানায় নবাগত অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করলেন মোঃ হুমায়ুন কবির মোল্লা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপন দিতে কল করুন : মোবাইল : ০১৯২১-৭৭৪৯১১।

শৈলকুপায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাসিক রুকন বৈঠক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ১০৭ Time View
Update : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

শৈলকুপায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাসিক রুকন বৈঠক অনুষ্ঠিত

আব্দুল জাব্বার শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিয়মিত মাসিক রুকন বৈঠক সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুহাদ্দিস মাওলানা মোঃ রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোঃ আল-ফাজ উদ্দিন।

বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শৈলকুপা উপজেলা শাখার আমির অধ্যাপক এ এস এম মতিউর রহমান। তিনি তার সভাপতির বক্তব্যে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানান এবং ইসলামী আদর্শ বাস্তবায়নে সকল রুকনের ঐক্যবদ্ধ প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন।

প্রধান অতিথি মাওলানা মোঃ রবিউল ইসলাম তার বক্তব্যে ঈমানি দৃঢ়তা, নৈতিকতা ও সমাজ সংস্কারে রুকনদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ব্যক্তি গঠন ও ত্যাগের মানসিকতা ছাড়া ইসলামী আন্দোলনের সফলতা সম্ভব নয়।

বিশেষ অতিথি অধ্যাপক মোঃ আল-ফাজ উদ্দিন বলেন, জামায়াতে ইসলামী সমাজের সর্বস্তরে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে নিয়মতান্ত্রিক ও গণমুখী আন্দোলন চালিয়ে যাচ্ছে। তিনি সাংগঠনিক শৃঙ্খলা ও জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর জোর দেন।

বৈঠকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত রুকনবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে আগামী দিনের দাওয়াতি ও সাংগঠনিক কর্মপন্থা নির্ধারণ করা হয় এবং সমাপনী দোয়ার মাধ্যমে বৈঠকের কার্যক্রম শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/