• শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শৈলকূপায় জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মিন্টু ঢালীর জামায়াতে যোগদান শৈলকূপার কাতলা গাড়ি বাজারে দুর্ধর্ষ ডাকাতি, ক্ষতি প্রায় ৬ লাখ টাকা শৈলকুপায় কুমার নদে ট্রাক পড়ে ড্রাইভার ও হেলপারের মর্মান্তিক মৃত্যু শৈলকুপা দোকান মালিক সমিতির আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শৈলকুপা বাজার দোকান মালিক সমিতির কার্যনির্বাহী কমিটি–২০২৬ গঠন শৈলকুপায় জামায়াতের প্রার্থী অধ্যাপক এ এস এম মতিউর রহমানের মনোনয়ন ফরম জমা শৈলকুপায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত শৈলকুপা থানায় নবাগত অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করলেন মোঃ হুমায়ুন কবির মোল্লা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপন দিতে কল করুন : মোবাইল : ০১৯২১-৭৭৪৯১১।

শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন অধ্যাপক এ এস এম মতিউর রহমান

স্টাফ রিপোর্টার / ১২৬ Time View
Update : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন অধ্যাপক এ এস এম মতিউর রহমান

স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শৈলকুপা উপজেলা শাখার আমির ও জামাত মনোনীত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী অধ্যাপক এ এস এম মতিউর রহমান।

বুধবার ৩ ডিসেম্বর সকাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে অধ্যাপক এ এস এম মতিউর রহমান নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং উপজেলার সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা ও জনগণের কল্যাণে প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

ইউএনও মোঃ মাহফুজুর রহমান এ সৌজন্য সাক্ষাতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “শৈলকুপার উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকল সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই জনবান্ধব একটি প্রশাসন গড়ে তোলা সম্ভব।”

সৌজন্য সাক্ষাৎকালে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষার মানোন্নয়ন ও জনসেবার গতিশীলতা নিয়ে মতবিনিময় করেন উভয় পক্ষ।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী শৈলকুপা উপজেলা শাখার নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ অন্যান্যরা। সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/