• শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শৈলকূপায় জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মিন্টু ঢালীর জামায়াতে যোগদান শৈলকূপার কাতলা গাড়ি বাজারে দুর্ধর্ষ ডাকাতি, ক্ষতি প্রায় ৬ লাখ টাকা শৈলকুপায় কুমার নদে ট্রাক পড়ে ড্রাইভার ও হেলপারের মর্মান্তিক মৃত্যু শৈলকুপা দোকান মালিক সমিতির আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শৈলকুপা বাজার দোকান মালিক সমিতির কার্যনির্বাহী কমিটি–২০২৬ গঠন শৈলকুপায় জামায়াতের প্রার্থী অধ্যাপক এ এস এম মতিউর রহমানের মনোনয়ন ফরম জমা শৈলকুপায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত শৈলকুপা থানায় নবাগত অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করলেন মোঃ হুমায়ুন কবির মোল্লা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপন দিতে কল করুন : মোবাইল : ০১৯২১-৭৭৪৯১১।

স্টাফ রিপোর্টার / ৮৮ Time View
Update : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

শহীদ সাব্বিরের কবর জিয়ারত করলেন নবাগত ইউএনও মাহফুজুর রহমান

স্টাফ রিপোর্টার: শৈলকুপা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান আজ সকালে উপজেলার মির্জাপুর গ্রামে শহীদ সাব্বিরের কবর জিয়ারত করেছেন। এসময় তিনি শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

কবর জিয়ারত শেষে ইউএনও মাহফুজুর রহমান শহীদ সাব্বিরের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি তাঁদের খোঁজখবর নেন এবং যেকোনো প্রয়োজনে সরকার ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাশে থাকার আশ্বাস দেন। শহীদ পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও সহমর্মিতা প্রকাশ করে তিনি বলেন,

“দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদদের অবদান জাতি কখনো ভুলবে না। তাঁদের পরিবার আমাদের দায়িত্ব।”

এ সময় উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারাও শহীদ সাব্বিরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

শহীদ সাব্বিরের আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস উল্লেখ করে ইউএনও বলেন, ২৪ শে জুলাই যোদ্ধা ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখতে হবে।

কবর জিয়ারত কর্মসূচির মধ্য দিয়ে নবাগত ইউএনও তাঁর দায়িত্ব পালনের যাত্রা শুরুর প্রথমদিকে শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন বলে স্থানীয়রা মন্তব্য করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/