• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
তিন কি:মি: খাল ভরাট চাঁচড়া ইউপির ১০ গ্রামের ফসল ডুবির দুশ্চিন্তায় কৃষক  শৈলকুপায় আত্মহত্যা প্রতিরোধে গবেষণাভিত্তিক নীতি প্রণয়নে ফোকাস গ্রুপ আলোচনা অনুষ্ঠিত শৈলকুপায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ভারতের পুশ ইন চেষ্টা রুখে দিল বিজিবি: শূন্যরেখায় মানবেতর জীবন কাটাচ্ছেন ৬০ জন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘লাল টেলিফোনের’ তার চুরি: সচিবালয়ের কর্মী ও ভাঙারি ব্যবসায়ীর ৫ দিনের রিমান্ড দৌলতদিয়ায় আবারও ফেরিঘাটে বাস নদীতে, ভাগ্যক্রমে বাঁচলেন ৩৭ যাত্রী শৈলকূপায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত শৈলকুপায় অসহায় ক্যান্সার রোগীর পাশে ব্রাদারস ফাউন্ডেশন শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপন দিতে কল করুন : মোবাইল : ০১৯২১-৭৭৪৯১১।

কামরুল হাসান,শৈলকুপা প্রতিনিধি / ১৭৭ Time View
Update : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

শৈলকুপায় নারীদের গাভী পালনের তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন

শৈলকুপা ঝিনাইদহ প্রতিনিধ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে গাভী পালন বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার ৩ ডিসেম্বর সকালে উপজেলার বিআরডিবি অফিসের প্রশিক্ষণ কক্ষে এ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহফুজুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ মাহফুজুর রহমান বলেন, “দেশের উন্নয়নে নারীদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাভী পালন একটি লাভজনক উদ্যোগ, যা নারীদের পারিবারিক আয় বৃদ্ধির পাশাপাশি পুষ্টি চাহিদা পূরণেও বড় ভূমিকা রাখে। এই প্রশিক্ষণের মাধ্যমে নারীরা আধুনিক পদ্ধতিতে গাভী লালন-পালনের কৌশল শিখে নিজেরাই স্বাবলম্বী হতে পারবে।”

কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নির্বাচিত নারী প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে পশুখাদ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্য পরিচর্যা, গাভীর রোগ প্রতিরোধ ও চিকিৎসা, দুধ উৎপাদন বৃদ্ধি কৌশল, বংশবিস্তার পদ্ধতি এবং বাজারজাতকরণ বিষয়ে হাতে–কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা ডাক্তার মোহাম্মদ রাসেল আহমেদ প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।

তিনদিনব্যাপী এই প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী নারীরা গাভী পালন বিষয়ে বাস্তবমুখী জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের উদ্যোগে খামার স্থাপন করে আয় বৃদ্ধির সুযোগ পাবেন বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/