• শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শৈলকূপায় জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মিন্টু ঢালীর জামায়াতে যোগদান শৈলকূপার কাতলা গাড়ি বাজারে দুর্ধর্ষ ডাকাতি, ক্ষতি প্রায় ৬ লাখ টাকা শৈলকুপায় কুমার নদে ট্রাক পড়ে ড্রাইভার ও হেলপারের মর্মান্তিক মৃত্যু শৈলকুপা দোকান মালিক সমিতির আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শৈলকুপা বাজার দোকান মালিক সমিতির কার্যনির্বাহী কমিটি–২০২৬ গঠন শৈলকুপায় জামায়াতের প্রার্থী অধ্যাপক এ এস এম মতিউর রহমানের মনোনয়ন ফরম জমা শৈলকুপায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত শৈলকুপা থানায় নবাগত অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করলেন মোঃ হুমায়ুন কবির মোল্লা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপন দিতে কল করুন : মোবাইল : ০১৯২১-৭৭৪৯১১।

শৈলকুপায় সার বরাদ্দে ইতিহাস সৃষ্টি করলেন অ্যাডভোকেট আসাদুজ্জামান

স্টাফ রিপোর্টার / ১০২ Time View
Update : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

শৈলকুপায় সার বরাদ্দে ইতিহাস সৃষ্টি করলেন অ্যাডভোকেট আসাদুজ্জামান

স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ডিএপি সারের সর্বোচ্চ বরাদ্দ নিশ্চিত করে ইতিহাস সৃষ্টি করেছেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোঃ আসাদুজ্জামান। চলতি মৌসুমে শৈলকুপা উপজেলায় মোট ১ হাজার ৭৪০ মেট্রিক টন ডিএপি সার বরাদ্দ পাওয়া গেছে, যা উপজেলা সৃষ্টির পর এ যাবৎকালের সর্বোচ্চ বরাদ্দ হিসেবে বিবেচিত হচ্ছে।

এই গুরুত্বপূর্ণ বরাদ্দের পেছনে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোঃ আসাদুজ্জামানের আন্তরিক প্রচেষ্টা ও সার্বিক সহযোগিতার বিষয়টি সরাসরি স্বীকার করেছেন শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান। তিনি জানান, কৃষকদের প্রকৃত চাহিদার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পৌঁছে দিতে অ্যাডভোকেট আসাদুজ্জামান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যার ফলে এত বড় বরাদ্দ নিশ্চিত করা সম্ভব হয়েছে।

ডিএপি সারের এই রেকর্ড বরাদ্দ শৈলকুপার কৃষিখাতে নতুন আশার সঞ্চার করেছে। দীর্ঘদিন ধরে পর্যাপ্ত সারের সংকটে ভোগা কৃষকরা এবার সময়মতো ও পর্যাপ্ত পরিমাণ সার পাওয়ার সুযোগ পাবেন। ফলে জমিতে সঠিকভাবে চাষাবাদ নিশ্চিত হবে এবং উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে স্থানীয় কৃষকরা জানান, এই বরাদ্দ তাঁদের জন্য বড় স্বস্তির কারণ। সার নিয়ে দুশ্চিন্তা কমলে তারা নিরবচ্ছিন্নভাবে জমি প্রস্তুত ও ফসল উৎপাদনে মনোযোগ দিতে পারবেন, যা তাদের আর্থিক স্বচ্ছলতা বাড়াতে সহায়ক হবে।

এই অর্জনের জন্য শৈলকুপা উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তাদের সক্রিয় ভূমিকারও প্রশংসা করা হচ্ছে। তাঁদের সমন্বিত প্রচেষ্টায় কৃষকদের ন্যায্য প্রাপ্য সার নিশ্চিত হয়েছে বলে স্থানীয় সচেতন মহল মনে করছেন।

শৈলকুপার কৃষি উন্নয়নে এই ঐতিহাসিক বরাদ্দ একটি নতুন যুগের সূচনা করেছে বলে মনে করছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/