• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আন্তর্জাতিক যুব দিবসে শৈলকুপায় জামায়াতের যুব র‍্যালি মহেশপুরে যুব জামায়াতের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে নাঙ্গলকোটে পাঁচদিন পর পরিত্যক্ত বাগান থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, জব্দ সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাওয়ের ডাক সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই মোবাইলসহ আটক ৩ স্বরূপনগরে সরকারি রাস্তা দখলমুক্তের দাবিতে মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা আদালতে ভাঙচুর ও বিচারকের ওপর হামলার প্রতিবাদ, ঘটনাস্থল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল শিবগঞ্জে এসএসসিতে এক বিষয়ে ফেল, বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপন দিতে কল করুন : মোবাইল : ০১৯২১-৭৭৪৯১১।

শৈলকুপা পৌর এলাকায় রাস্তাঘাট দখলমুক্ত অভিযান

স্টাফ রিপোর্টার / ১১০ Time View
Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

শৈলকুপা পৌর এলাকায় রাস্তাঘাট দখলমুক্ত অভিযান

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের শৈলকুপা পৌরসভা এলাকায় সড়ক দখলমুক্ত রাখতে অভিযান শুরু করেছে পৌর প্রশাসন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক থেকে বালি ও অবৈধভাবে রাখা নির্মাণসামগ্রী অপসারণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অভিযানের অংশ হিসেবে থানা রোড থেকে ফাজিল মাদ্রাসা রোডের পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন প্রাচীরের পাশ দিয়ে জমে থাকা বালির স্তূপ ও রাস্তার ওপর রাখা বিভিন্ন মালামাল সরিয়ে নেওয়া হয়। একই সঙ্গে সড়ক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, নিয়মিত পানি ছিটানো এবং ধুলোবালি নিয়ন্ত্রণে পদক্ষেপ গ্রহণ করা হয়।

পৌর প্রশাসন জানায়, রাস্তা দখলমুক্ত রাখার পাশাপাশি পথচারী ও যানবাহনের চলাচল নির্বিঘ্ন করতে জনসচেতনামূলক কার্যক্রমও চালানো হচ্ছে। ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের রাস্তার ওপর নির্মাণসামগ্রী না রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে।

শৈলকুপা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে এবং সড়কের শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের এ উদ্যোগে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/