
আব্দুস সামাদ শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতাঃ
ঝিনাইদহের শৈলকুপায় এক অসহায় ক্যান্সার রোগীর পাশে দাঁড়িয়েছে ব্রাদারস ফাউন্ডেশন। মানবিক উদ্যোগের অংশ হিসেবে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম অসুস্থ রুবেলের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত রুবেল চিকিৎসার ব্যয় বহনে চরম সংকটে রয়েছেন। তার পরিবারের পক্ষে ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে সমাজের সহৃদয় ব্যক্তিদের সহায়তাই তার বেঁচে থাকার একমাত্র আশার আলো। এ সময় ব্রাদারস ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয়রা সংগঠনটির এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের এমন মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন
https://slotbet.online/