• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
তিন কি:মি: খাল ভরাট চাঁচড়া ইউপির ১০ গ্রামের ফসল ডুবির দুশ্চিন্তায় কৃষক  শৈলকুপায় আত্মহত্যা প্রতিরোধে গবেষণাভিত্তিক নীতি প্রণয়নে ফোকাস গ্রুপ আলোচনা অনুষ্ঠিত শৈলকুপায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ভারতের পুশ ইন চেষ্টা রুখে দিল বিজিবি: শূন্যরেখায় মানবেতর জীবন কাটাচ্ছেন ৬০ জন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘লাল টেলিফোনের’ তার চুরি: সচিবালয়ের কর্মী ও ভাঙারি ব্যবসায়ীর ৫ দিনের রিমান্ড দৌলতদিয়ায় আবারও ফেরিঘাটে বাস নদীতে, ভাগ্যক্রমে বাঁচলেন ৩৭ যাত্রী শৈলকূপায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত শৈলকুপায় অসহায় ক্যান্সার রোগীর পাশে ব্রাদারস ফাউন্ডেশন শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপন দিতে কল করুন : মোবাইল : ০১৯২১-৭৭৪৯১১।

শৈলকূপায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

Reporter Name / ৬৬ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

শৈলকূপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকূপায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়নমূলক কার্যক্রম এবং জনসেবামূলক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, শৈলকূপার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি জানান, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, প্রতিটি সরকারি দপ্তরের কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। সেবার মান উন্নয়ন এবং জনগণের কাছে দ্রুত সেবা পৌঁছে দিতে আন্তরিকতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে যেকোনো সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী, শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির মোল্লা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রাসেল আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফ উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা।
সভায় অংশগ্রহণকারী কর্মকর্তারা তাদের নিজ নিজ বিভাগের কার্যক্রম, চলমান সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। এ সময় সমস্যা সমাধানে করণীয় বিষয় নিয়ে আলোচনা হয় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। বিশেষ করে জনসাধারণের ভোগান্তি কমাতে দ্রুত সেবা প্রদান, আইনশৃঙ্খলা রক্ষা এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভা শেষে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও স্থিতিশীল রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/