• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আন্তর্জাতিক যুব দিবসে শৈলকুপায় জামায়াতের যুব র‍্যালি মহেশপুরে যুব জামায়াতের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে নাঙ্গলকোটে পাঁচদিন পর পরিত্যক্ত বাগান থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, জব্দ সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাওয়ের ডাক সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই মোবাইলসহ আটক ৩ স্বরূপনগরে সরকারি রাস্তা দখলমুক্তের দাবিতে মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা আদালতে ভাঙচুর ও বিচারকের ওপর হামলার প্রতিবাদ, ঘটনাস্থল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল শিবগঞ্জে এসএসসিতে এক বিষয়ে ফেল, বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপন দিতে কল করুন : মোবাইল : ০১৯২১-৭৭৪৯১১।

আদালতে ভাঙচুর ও বিচারকের ওপর হামলার প্রতিবাদ, ঘটনাস্থল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল

Reporter Name / ৩৯ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ

চাঁপাইনবাবগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ, ২য় আদালতের এজলাস ও বিচারকের খাস কামরায় ভাঙচুর এবং বিচারকদের ওপর হামলার অভিযোগের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। সোমবার (১০ আগস্ট) তিনি আদালত চত্বরে গিয়ে যুগ্ম জেলা ও দায়রা জজ, ২য় আদালতের বিচারক মো. উজ্জল মাহমুদের এজলাস এবং খাস কামরা পরিদর্শন করেন। এ সময় তিনি ঘটনার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং আদালতের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।

এর আগে রোববার (৯ আগস্ট) দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ আদালত চত্বরে এ ঘটনা ঘটে। আসামিপক্ষের কয়েকজন সমর্থকের অভিযোগ, এজলাস কক্ষে বিদ্যুৎ না থাকা নিয়ে বিচারক মো. উজ্জল মাহমুদ এমন মন্তব্য করেন, যা তারা ‘সরকারবিরোধী’ ও ‘কটূক্তিমূলক’ হিসেবে মনে করেন। এ ঘটনাকে কেন্দ্র করে আদালত চত্বরে উত্তেজনা ও বিক্ষোভের সৃষ্টি হয়।

পরে বিচারকের খাস কামরা ও এজলাস কক্ষের দরজা-জানালার কাঁচ ভাঙচুর করা হয়েছে বলে আদালত সংশ্লিষ্টরা জানান। ঘটনাস্থল পরিদর্শন করে ভাঙচুরের চিহ্নের সত্যতাও পাওয়া যায়। ঘটনার পর এক সংক্ষিপ্ত পথসভা থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের পক্ষ থেকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে বিচারক মো. উজ্জল মাহমুদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ ও অপসারণের দাবি জানানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আবু হাসিব ঘটনাটিকে আদালত প্রাঙ্গণে ‘মব সৃষ্টির’ ঘটনা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আদালত চত্বর ও এজলাস কক্ষে কয়েক দফায় যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এদিকে ঘটনার প্রকৃত কারণ, বিচারকের বক্তব্যের সত্যতা এবং আদালতে ভাঙচুর ও হামলার সঙ্গে কারা জড়িত—এসব বিষয় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদঘাটনের দাবি উঠেছে। আইন সংশ্লিষ্টদের মতে, কোনো বিচারকের আচরণ নিয়ে অভিযোগ থাকলে তা প্রাতিষ্ঠানিক ও আইনানুগ প্রক্রিয়ায় নিষ্পত্তি করা উচিত। আদালত চত্বরে হট্টগোল, ভাঙচুর বা বিশৃঙ্খলা কোনোভাবেই বিচারিক পরিবেশের জন্য কাম্য নয়।

পরিদর্শনকালে এমপি মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, আদালতের এজলাস ও বিচারকের খাস কামরায় হামলা, ভাঙচুর এবং বিচারকদের সঙ্গে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন, “আদালত হচ্ছে ন্যায়বিচারের পবিত্র স্থান। আদালতের এজলাসে ভাঙচুর এবং বিচারকদের খাস কামরায় হামলার মতো ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের ঘটনা বিচার বিভাগের স্বাধীনতা ও মর্যাদার ওপর সরাসরি আঘাত। তিনি আরও বলেন, “ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের পরিচয় বা প্রভাব-প্রতিপত্তি কোনো বিষয় নয়—নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রত্যেককে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। কেউ যেন কোনোভাবেই ছাড় না পায়। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ আদালতের পবিত্রতা ও বিচারকদের নিরাপত্তা নিয়ে এমন দুঃসাহস দেখাতে না পারে।” এমপি বুলবুল আদালতের বিচারক, কর্মকর্তা-কর্মচারী ও আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আদালতের স্বাভাবিক পরিবেশ দ্রুত ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।তিনি বলেন, “বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা অটুট রাখতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা, হামলা বা ভাঙচুরের মাধ্যমে বিচারিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করার সুযোগ দেওয়া যাবে না।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/